ফাইনালের আগে দাবানলের শঙ্কা

১৯ জুলাই ২০২৬, ০৪:১৬ AM
ফাইনালের আগে দাবানলের শঙ্কা

ফাইনালের আগে দাবানলের শঙ্কা © সংগৃহীত

বিশ্বকাপ ফাইনাল শুরু হতে আর ২৪ ঘণ্টারও কম সময় বাকি। এমন সময়ে স্পেন-আর্জেন্টিনার শিরোপা লড়াইয়ের আগে আলোচনায় উঠে এসেছে অপ্রত্যাশিত এক বিষয়—কানাডার দাবানলের ধোঁয়া। এই ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ায় নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনালকে ঘিরে তৈরি হয়েছিল শঙ্কা।

শনিবার নিউইয়র্ক ও নিউ জার্সির আকাশজুড়ে ছিল ধোঁয়ার ঘন আস্তরণ। ফলে দৃশ্যমানতা কমে যায় এবং বায়ুদূষণের মাত্রাও বেড়ে যায়। শুক্রবার একপর্যায়ে বিশ্বের সবচেয়ে খারাপ বায়ুমানের শহর হিসেবে উঠে এসেছিল নিউইয়র্ক।

তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস বলছে, ফাইনালের আগেই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। রবিবার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে বায়ুমানের সূচক ‘অস্বাস্থ্যকর’ অবস্থা থেকে নেমে ‘মাঝারি’ পর্যায়ে আসতে পারে। এতে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি খুবই কম থাকবে।

ঝড়-বৃষ্টিতেও ব্যাহত প্রস্তুতি

শনিবার বিকেলে নিউ জার্সিতে বজ্রঝড় ও ভারী বৃষ্টি আঘাত হানে। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে (সাবেক মেটলাইফ স্টেডিয়াম) বজ্রপাতের আশঙ্কায় দর্শক ও মাঠে থাকা কর্মীদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেয় রাজ্য পুলিশ। স্বেচ্ছাসেবক ও কর্মকর্তারাও দ্রুত স্টেডিয়ামের ভেতরে আশ্রয় নেন।

নিউ জার্সির গভর্নর মিকি শেরিল বাসিন্দাদের ক্ষতিকর দমকা হাওয়া, টর্নেডো, আকস্মিক বন্যা এবং বড় শিলাবৃষ্টির সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছেন।

ফিফা জানিয়েছে, দাবানলের ধোঁয়া ও বিরূপ আবহাওয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

স্পেনের অনুশীলন বন্ধ, আর্জেন্টিনা নির্বিঘ্ন

ঝড় ও বজ্রপাতের কারণে ফাইনালের আগে স্পেনের শেষ অনুশীলন নির্ধারিত সময়ের আগেই স্থগিত করা হয়। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রটোকল মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলোয়াড়রা পরে ইনডোরে ওয়ার্ম-আপ করেন। ফিফা জানিয়েছে, স্পেনের জন্য আর আলাদা অনুশীলনের সময় রাখা হবে না।

অন্যদিকে আর্জেন্টিনা নির্ধারিত সময়েই খোলা মাঠে অনুশীলন করেছে। দলটির খেলোয়াড়দের মধ্যে বায়ুদূষণ বা আবহাওয়া নিয়ে কোনো উদ্বেগ দেখা যায়নি।

ফাইনালে ধোঁয়ার প্রভাব পড়বে?

আবহাওয়াবিদদের মতে, শনিবারের বজ্রঝড় ধোঁয়ার বড় অংশ উত্তর-পূর্বাঞ্চল থেকে সরিয়ে দেবে। ফলে ফাইনালের সময় নিউ জার্সিতে শুধু হালকা কুয়াশার মতো ধোঁয়া থাকতে পারে, তবে তা খেলার ওপর কোনোরকম প্রভাব ফেলবে না।

আকুওয়েদারের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ টাইলার রয়েস বলেছেন, ঝড়ের ফলে ঘন ধোঁয়া সরে যাবে এবং নিউইয়র্ক ও আশপাশের এলাকায় বায়ুর মান অনেক উন্নত হবে। শুধু সামান্য ধোঁয়ার আবছা উপস্থিতি থাকতে পারে।

একই মত দিয়েছেন ডব্লিউএফএলএ-টিভির প্রধান আবহাওয়াবিদ জেফ বেরারদেল্লিও। তার ভাষায়, ঝড় বায়ুমণ্ডলকে অনেকটাই পরিষ্কার করে দেবে। দর্শকরা হয়তো বাতাসে হালকা ধোঁয়ার গন্ধ অনুভব করতে পারেন, তবে সেটি আর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হবে না।

ফাইনালের সময় তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস রয়েছে। সঙ্গে থাকবে হালকা বাতাস ও কম আর্দ্রতা। আবহাওয়াবিদদের মতে, বিশ্বকাপ ফাইনালের জন্য এর চেয়ে ভালো আবহাওয়া প্রত্যাশা করা কঠিন।

তাদের ধারণা, রবিবার সবচেয়ে ঘন ধোঁয়া কানাডার দাবানলের কাছাকাছি অঞ্চল এবং যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট ও গ্রেট লেকস এলাকায় সীমাবদ্ধ থাকবে।

চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬