রাইসের দুর্দান্ত দূরপাল্লার গোলে শুরুতেই এগিয়ে ইংল্যান্ড

১৯ জুলাই ২০২৬, ০৩:৩৮ AM
ডেকলান রাইস

ডেকলান রাইস © সংগৃহীত

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুর্দান্ত সূচনা করেছে ইংল্যান্ড। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই অধিনায়ক ডেকলান রাইসের অসাধারণ দূরপাল্লার গোলে এগিয়ে যায় থ্রি লায়ন্সরা।

শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখার চেষ্টা করে থমাস টুখেলের দল। কিক-অফের পর প্রথম আক্রমণটি করেছিল ফ্রান্স, যেখানে রায়ান চেরকি খেলার সূচনা করেন। তবে খুব দ্রুতই ম্যাচের ছন্দ নিজেদের হাতে তুলে নেয় ইংল্যান্ড।

দ্বিতীয় মিনিটে বাম দিক দিয়ে আক্রমণ গড়ে তোলেন মার্কাস রাশফোর্ড। তার দারুণ বাঁকানো ক্রসের লক্ষ্য ছিলেন স্ট্রাইকার ইভান টোনি। তবে ফ্রান্সের রক্ষণভাগ সতর্ক থাকায় সেই সুযোগ কাজে লাগানো সম্ভব হয়নি।

তবে পরের মিনিটেই আসে ম্যাচের প্রথম বড় সুযোগ। মাঝমাঠে দেজিরে দুয়ের একটি ভুল পাস কেটে নেন ডেকলান রাইস। এরপর দ্রুত এগিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে ডান পায়ের জোরালো শটে বল জড়িয়ে দেন ফ্রান্সের জালে। নিচের ডান কোণে রাখা সেই শটে গোলরক্ষক মাইক মেনিয়াঁর কিছুই করার ছিল না। রাইসের দুর্দান্ত এই গোলে ম্যাচের মাত্র তিন মিনিটেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬