ফাইনালে আর্জেন্টিনার একাদশ কেমন হবে, সম্ভাব্য দলে থাকছেন যারা

১৭ জুলাই ২০২৬, ১১:১০ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৬, ১১:১২ AM
 আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে স্পেনের বিপক্ষে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চায় আর্জেন্টিনা। ফাইনালের আগে কোচ লিওনেল স্কালোনির সম্ভাব্য একাদশ নিয়ে চলছে আলোচনা। অভিজ্ঞদের পাশাপাশি এবারও ভরসা রাখা হচ্ছে বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা কয়েকজন ফুটবলারের ওপর।

আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। জিততে পারলেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে লিওনেল মেসির দল।

এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। এখন পর্যন্ত আট গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে আছেন। একই সঙ্গে ছয়টি বিশ্বকাপ মিলিয়ে ২১ গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন।

আরও পড়ুন: আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচ কি পিছিয়ে যেতে পারে

তবে শুধু মেসি নন, আর্জেন্টিনার সাফল্যে বড় ভূমিকা রেখেছেন দলের অন্যরাও। শেষ দুই ম্যাচে মেসি গোল না পেলেও তিনটি অ্যাসিস্ট করেছেন। লাউতারো মার্তিনেজ টানা দুই ম্যাচে গোল করেছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোল করেন এনজো ফার্নান্দেজ। আর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে গোল পেয়েছেন হুলিয়ান আলভারেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে শুরুর একাদশে রাখেননি স্কালোনি। পরে দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানো হয়। তাই ফাইনালে তিনি প্রথম একাদশে ফিরবেন কি না, সেটিও আলোচনায় রয়েছে।

সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ।

রক্ষণভাগ: নিকোলাস তালিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা।

মিডফিল্ড: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আক্রমণভাগ: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমেওনে।

৬ মাস নিষিদ্ধ হতে পারেন নেইমার
  • ০৬ আগস্ট ২০২৬
ছাত্রাবাসে গাজা সেবন, ৮ শিক্ষার্থী হাতেনাতে ধরা
  • ০৬ আগস্ট ২০২৬
চার দপ্তরে নতুন সচিব নিয়োগ
  • ০৬ আগস্ট ২০২৬
‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপের’ অভিযোগে জবির ৬৮ শিক্ষকের বিরুদ্…
  • ০৬ আগস্ট ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, হাসপাতালের নিরাপত্তা প্রধ…
  • ০৬ আগস্ট ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ে আন…
  • ০৬ আগস্ট ২০২৬