ট্রেনিং শেষ না করেই মাঠ ছাড়লেন এমবাপ্পে, সেমিতে খেলবেন তো? 

১৪ জুলাই ২০২৬, ০৫:০৮ PM
কিলিয়ান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে © সংগৃহীত

বিশ্বকাপ সেমিফাইনালের মহারণ যখন একদম দুয়ারে, তখনই ফরাসি শিবিরে এক আকস্মিক অস্থিরতা ও উদ্বেগের খবর। অনুশীলনের পুরোটা সময় মাঠের মূল অনুশীলনে দেখা যায়নি ফ্রান্সের পোস্টার বয় কিলিয়ান এমবাপ্পেকে। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোড়ালিতে পাওয়া সেই সামান্য চোট কি তবে বড় কোনো শঙ্কায় রূপ নিল? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর মনে।

তবে ভক্তদের সেই শঙ্কা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন দলটির প্রধান কোচ দিদিয়ের দেশম। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি কিছুটা স্বস্তির সুরেই বলেন, ‘কিলিয়ান একদম ঠিক আছে। এটা পরিকল্পিত বিশ্রাম ছাড়া আর কিছুই নয়।’

দেশমের ভাষ্যমতে, ম্যাচের আগের পুরো ধকল এড়াতে এবং বাড়তি সতর্কতা হিসেবে এমবাপ্পেকে অনুশীলনের একটি বিশেষ ড্রিল ১৫ মিনিটের বদলে মাত্র ১০ মিনিট করার অনুমতি দেওয়া হয়েছিল। অর্থাৎ, সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার পথটা তার জন্য পুরোপুরি উন্মুক্তই থাকছে।

এমবাপ্পের এই স্বস্তির খবরের পাশাপাশি ফরাসি শিবিরে আরেকটি বড় ইতিবাচক খবর এসেছে। দীর্ঘ দুই সপ্তাহের হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে অবশেষে দলের সাথে অনুশীলনে ফিরেছেন মাঝমাঠের অন্যতম ভরসা অরেলিয়েন চুয়ামেনি। যদিও তিনি এখনো শতভাগ ম্যাচ-ফিট নন, তবুও সেমিফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা কোচ দেশমের মধ্যমাঠের পরিকল্পনাকে বেশ শক্তিশালী করবে।

চুয়ামেনিকে নিয়ে ফ্রান্সের রণকৌশলী কোচ বলেন, ‘সবকিছুই ঝুঁকির মুখে ছিল, তবে আজকের অবস্থায় সে আগের চেয়ে অনেক ভালো আছে। তার খেলার সুযোগ থাকাটাই এখন আমাদের জন্য সবচেয়ে বড় স্বস্তি।’ 

সব মিলিয়ে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালের মঞ্চে নামার আগে এমবাপ্পের ফিটনেস ধরে রাখা এবং চুয়েমেনির প্রত্যাবর্তন ফরাসি শিবিরকে মানসিকভাবে বেশ এগিয়ে রাখছে।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬