বিশ্বকাপ থেকে বিদায়ের পর এবার পোকার টেবিলেও হারলেন নেইমার

১৪ জুলাই ২০২৬, ১১:২৯ AM
পোকার টেবিলে নেইমার

পোকার টেবিলে নেইমার © টিডিসি ফটো

বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নভঙ্গের পর এবার পোকার টেবিলেও হতাশ হতে হলো নেইমার জুনিয়রকে। লাস ভেগাসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ একটি পোকার টুর্নামেন্টে অংশ নিয়ে প্রথম দিনেই বিদায় নিয়েছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের হারের পর আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। মাঠেই কেঁদে ফেলেন তিনি। সেই দৃশ্য বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মন ছুঁয়ে যায়।

তবে বিশ্বকাপের হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই নতুন এক চ্যালেঞ্জে নামেন নেইমার। এবার তিনি অংশ নেন লাস ভেগাসে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পোকার টুর্নামেন্টে। কিন্তু সেখানেও সাফল্যের দেখা পাননি ব্রাজিলিয়ান এই তারকা।

শনিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ২০২৬ ওয়ার্ল্ড সিরিজ অব পোকারের ১০ হাজার ডলারের মেইন ইভেন্টে খেলতে নামেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে পোকার টেবিলে খেলতে দেখা যায়। তবে প্রতিযোগিতার প্রথম দিনেই শেষ হয়ে যায় তার যাত্রা। ডে-১ থেকেই বাদ পড়েন তিনি।

আরও পড়ুনঃ আর্জেন্টিনা ম্যাচের টিকিটের বাজারে আগুন, সর্বোচ্চ দাম পৌনে ২ কোটি টাকা!

যদিও পেশাদার পোকার টুর্নামেন্টে নেইমারের অংশগ্রহণ এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের ওয়ার্ল্ড সিরিজ অব পোকারে দারুণ পারফরম্যান্স করে ফাইনাল টেবিল পর্যন্ত পৌঁছেছিলেন তিনি। কিন্তু এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি ব্রাজিলের এই ফুটবলার।

লাস ভেগাসে নেইমারের এই ব্যর্থতা আসে ব্রাজিলের বিশ্বকাপ ব্যর্থতার পরপরই। গত ৫ জুলাই নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। চোটের কারণে পুরো বিশ্বকাপে নিজের সেরা অবস্থায় ছিলেন না নেইমার। বদলি খেলোয়াড় হিসেবে মাত্র দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পান তিনি।

জাতীয় দলের হয়ে বিশ্বকাপে নেইমারের শেষ গোলটিও আসে নরওয়ের বিপক্ষে। অতিরিক্ত সময়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করলেও সেটি ব্রাজিলকে পরাজয় থেকে বাঁচাতে পারেনি।

পোকারের প্রতি নেইমারের আগ্রহ অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই এই খেলার সঙ্গে যুক্ত তিনি। ফুটবলের পাশাপাশি পোকার খেলাতেও তার আগ্রহের কথা অনেকবার সামনে এসেছে।

তবে এই শখ নিয়ে আগেও সমালোচনার মুখে পড়েছেন নেইমার। চলতি বছরের শুরুতে অভিযোগ উঠেছিল, সান্তোসের একটি ম্যাচে না খেলেও তিনি প্রায় ২৪ ঘণ্টা অনলাইন পোকার খেলায় ব্যস্ত ছিলেন। বিষয়টি ব্রাজিলের ফুটবল মহলে আলোচনার জন্ম দেয় এবং তার পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন ওঠে।

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এবার পোকার টেবিলেও দ্রুত বিদায়—সব মিলিয়ে ২০২৬ সালের গ্রীষ্মটা নেইমারের জন্য হতাশার গল্প হয়েই থাকছে। মাঠের ব্যর্থতার পর এবার অন্য এক প্রতিযোগিতাতেও সাফল্য পেলেন না ব্রাজিলের এই তারকা।

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950