আগে ভাগেই নিজেদের বিশ্বকাপ ঘাঁটি ত্যাগ করল আর্জেন্টিনা, মেসির আবেগঘন বার্তা

১৪ জুলাই ২০২৬, ০৮:১৯ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৮:২০ AM
 আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © টিডিসি ফটো

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগেই দীর্ঘদিনের ক্যাম্প গুটিয়ে কানসাস সিটিকে বিদায় জানাল আর্জেন্টিনা। বিশ্বকাপজুড়ে দলের প্রধান ঘাঁটি ছিল এই শহর। ঘাঁটি ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। আসন্ন সেমিফাইনাল নিয়ে কোনো মন্তব্য না করে তিনি ধন্যবাদ জানিয়েছেন সেই শহরকে, যেখানে বিশ্বকাপের শুরু থেকে ছিল আর্জেন্টিনার ঠিকানা।

ইনস্টাগ্রামে শেষ অনুশীলনের কয়েকটি ছবি প্রকাশ করে মেসি লিখেছেন, 'কানসাস সিটিতে শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!'

কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে শেষ অনুশীলন শেষ করেই এই পোস্ট করেন আর্জেন্টিনা অধিনায়ক। সোমবার আনুষ্ঠানিকভাবে কানসাস সিটি ছেড়ে যায় পুরো আর্জেন্টিনা দল। বিশ্বকাপ শুরুর আগ থেকেই এই শহরকে নিজেদের স্থায়ী ক্যাম্প হিসেবে বেছে নিয়েছিল লিওনেল স্কালোনির দল।

কানসাস শুধু অনুশীলনের জায়গা ছিল না, পুরো বিশ্বকাপজুড়ে এটি ছিল আর্জেন্টিনা দলের দ্বিতীয় বাড়ি। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ খেলতে দল বিভিন্ন শহরে গেলেও ম্যাচ শেষে আবার কানসাসেই ফিরে আসত। সেখানেই চলত বিশ্রাম, অনুশীলন ও পরবর্তী ম্যাচের প্রস্তুতি।

আরও পড়ুনঃ ব্রাজিলের ম্যাচে দায়িত্বে থাকা সেই রেফারিকেই সেমিফাইনালে পেল আর্জেন্টিনা

তবে নকআউট পর্বে এসে সেই রুটিনে পরিবর্তন আসে। শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দেকে হারানোর পর আর্জেন্টিনা মিয়ামিতেই অবস্থান করে। এরপর কোয়ার্টার ফাইনালে মিসরের বিপক্ষে খেলতে যায় আটলান্টায়। সেই ম্যাচ শেষে দলটি আরেকবার কানসাসে ফিরলেও সেটিই ছিল তাদের শেষ ফেরা।

এবার আর কানসাসে ফিরবে না আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ফল যাই হোক, দলের যাত্রাপথ চলবে অন্য শহরে।

সেমিফাইনালে জয় পেলে আর্জেন্টিনা শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে যাবে নিউ জার্সিতে। আর যদি ফাইনালে উঠতে না পারে, তাহলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে যাবে মিয়ামিতে।

তাই মেসির ছোট্ট বার্তাটি শুধুই একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নয়। এটি ছিল বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে পরিচিত ঠিকানাকে বিদায় জানানোর মুহূর্ত। এই কানসাস থেকেই বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করেছিল আলবিসেলেস্তেরা। সেই পথ পেরিয়ে এখন তারা আরেকটি বিশ্বকাপ ফাইনালে ওঠার খুব কাছাকাছি পৌঁছে গেছে। কানসাস অধ্যায়ের সমাপ্তি ঘটলেও শিরোপার স্বপ্ন এখনও অটুট রয়েছে।

এনসিপি কার্যালয়ে জামায়াত আমির
  • ২৫ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংক নিয়োগ দেবে কাস্টমার সার্ভিস অফিসার, আবেদন আগা…
  • ২৫ আগস্ট ২০২৬
প্রত্যাশিত রেকর্ডের সামনে মেসি
  • ২৫ আগস্ট ২০২৬
সরিয়ে দেওয়া হলো রংপুরের সেই পুলিশ কমিশনারকে
  • ২৫ আগস্ট ২০২৬
শুধু সরকারি নয়, সব ধরনের প্রাথমিক বিদ্যালয় মনিটরিংয়ের আওতায়…
  • ২৫ আগস্ট ২০২৬
সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ হওয়া ‘শুট দ্য মেসেঞ্জার’ চর্চা …
  • ২৫ আগস্ট ২০২৬