প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল ফ্রান্স

০৪ জুলাই ২০২৬, ১১:৩৭ PM
অরেলিয়াঁ চুয়ামেনি

অরেলিয়াঁ চুয়ামেনি © টিডিসি ফটো

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। উরুর চোটের কারণে দলের অন্যতম ভরসার মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারছেন না। আজ বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়ায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী ফ্রান্স দারুণ ছন্দ নিয়েই শেষ ষোলোতে উঠেছে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চুয়ামেনির ছিটকে যাওয়া দিদিয়ের দেশমের দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

গ্রুপ পর্বে ইরাক ও নরওয়েকে হারানোর পর রাউন্ড অব ৩২-এ সুইডেনকে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করে ফ্রান্স। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফুটবল খেলছে তারা। এবার সেই ছন্দ ধরে রেখে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে চায় ফরাসিরা।

অন্যদিকে জায়ান্ট-কিলার হিসেবে ইতোমধ্যেই সাড়া ফেলেছে প্যারাগুয়ে। রাউন্ড অব ৩২-এ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে উঠেছে গুস্তাভো আলফারোর দল। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ফ্রান্সকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারা।

এই ম্যাচ ফিরিয়ে আনছে ১৯৯৮ বিশ্বকাপের স্মৃতিও। সেবার শেষ ষোলোতে অতিরিক্ত সময়ের ১১৪তম মিনিটে লরাঁ ব্লাঁর গোল্ডেন গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ফ্রান্স।

চুয়ামেনির অনুপস্থিতি ছাড়া ফ্রান্স শিবিরে বড় কোনো ইনজুরি নেই। আক্রমণভাগে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে থাকবেন উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা এবং মাইকেল ওলিসে।

এবারের বিশ্বকাপে ছয় গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসির সঙ্গে সমানতালে এগিয়ে চলেছেন এমবাপ্পে। অন্যদিকে আর একটি অ্যাসিস্ট করতে পারলেই এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়বেন ওলিসে।

প্যারাগুয়ের জন্য অবশ্য ম্যাচের আগে এসেছে স্বস্তির খবর। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার দিয়েগো গোমেজ। তার ফেরা দলের মাঝমাঠকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন কোচ গুস্তাভো আলফারো।

পরিসংখ্যানও ফ্রান্সের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে টানা পাঁচ ম্যাচে তিন বা তার বেশি গোল করেছে ফরাসিরা। অন্যদিকে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে মাত্র দ্বিতীয়বারের মতো জয় পেয়েছে প্যারাগুয়ে। এবার সেই জায়ান্ট-কিলিংয়ের গল্পে নতুন অধ্যায় যোগ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আলফারোর শিষ্যরা।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়কক…
  • ২৪ জুলাই ২০২৬
ডিআইইউতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
  • ২৪ জুলাই ২০২৬
বিসিকের নতুন চেয়ারম্যান টিটো
  • ২৪ জুলাই ২০২৬
বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার
  • ২৪ জুলাই ২০২৬
১৯তম বিজিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ২৫০
  • ২৪ জুলাই ২০২৬
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হলেন ইবি অধ্যাপক নু…
  • ২৪ জুলাই ২০২৬