আর্জেন্টিনাকে কেপ ভার্দের গোল

এক বছর ফ্রি রোগী দেখার কথা রাখলেও যে শর্ত দিলেন সেই চিকিৎসক

০৪ জুলাই ২০২৬, ০৩:২১ PM
ডা. মাহফুজার রহমান বাঁধন

ডা. মাহফুজার রহমান বাঁধন © সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে কেপ ভার্দে আর্জেন্টিনার বিপক্ষে অন্তত একটি গোল করতে পারলেই এক বছর বিনামূল্যে রোগী দেখানোর ঘোষণা দিয়েছিলেন রংপুরের পীরগাছার শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহফুজার রহমান বাঁধন। ম্যাচে কেপ ভার্দে দুটি গোল করায় নিজের সেই প্রতিশ্রুতি রক্ষা করার ঘোষণা দিয়েছেন তিনি। তবে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে গিয়ে রোগীদের জন্য একটি শর্তও বেঁধে দিয়েছেন এই চিকিৎসক।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারকে ডা. মাহফুজার রহমান বাঁধন বলেন, সারাবছর পেশাগত ব্যস্ততায় কাটলেও ফুটবল বিশ্বকাপ এলে ভিন্ন ধরনের আনন্দে মেতে ওঠার সুযোগ তৈরি হয়। প্রিয় দলকে সমর্থন, প্রতিদ্বন্দ্বী দলকে ট্রল, আবার খেলা শেষে সবাই মিলে আড্ডা এসবই বিশ্বকাপের সৌন্দর্য।

এ চিকিৎসক বলেন, আমি আপাদমস্তক ব্রাজিলের সমর্থক এবং আর্জেন্টিনার বিপক্ষে। আর্জেন্টিনার বিরুদ্ধে কলাগাছ খেললেও আমি কলাগাছকেই সমর্থন করব। সেই জায়গা থেকেই কেপ ভার্দেকে সমর্থন করেছি। যদিও তারা ৩-২ গোলে হেরেছে, তবে পুরো ১২০ মিনিট আর্জেন্টিনাকে যেভাবে চাপে রেখেছে, সেটাই আমাদের আনন্দের বিষয়। আর্জেন্টিনার খেলা দেখে মনে হয়েছে, এই দল নিয়ে খুব বেশি দূর যাওয়া কঠিন হবে। আর মেসি অবসরে গেলে আর্জেন্টিনা আগের মতো শক্তিশালী থাকবে না।

তিনি বলেন, আমি আমার প্রতিশ্রুতিতে অটল। আগামী এক বছর কেপ ভার্দের জার্সি পরে আমার চেম্বারে এলে কোনো রোগীর কাছ থেকে ভিজিট নেওয়া হবে না। তবে বিনামূল্যে চিকিৎসাসেবা পেতে একটি শর্তও রয়েছে। আগামী এক বছর কেপ ভার্দের জার্সি পরে তার চেম্বারে এলে কোনো রোগীর কাছ থেকে ভিজিট নেওয়া হবে না বলে জানিয়েছেন এই চিকিৎসক।

এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ঘোষণা দেন, কেপ ভার্দে যদি আর্জেন্টিনার বিপক্ষে অন্তত একটি গোল করতে পারে, তাহলে তিনি এক বছর বিনামূল্যে রোগী দেখবেন। পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা তৈরি করে।

প্রসঙ্গত, ডা. মাহফুজার রহমান বাঁধন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুরোগ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন। পাশাপাশি নিজ জন্মস্থান পীরগাছায় স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিয়ে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন।

বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও ভাইরাল, দুই শিক্ষক বরখা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সেনাবাহিনীর প্রিন্সিপাল পরিচালিত রাজধানীর ১০ কলেজ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের পূর্ণাঙ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হলো দুই কলেজ, প্রজ্ঞাপন জারি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬