নরওয়ে চ্যালেঞ্জে নেইমারকে নিয়ে কী পরিকল্পনা সাজাচ্ছে ব্রাজিল?

০৪ জুলাই ২০২৬, ১২:০৪ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১২:০৪ PM
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র © সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে এবারও বদলি হিসেবেই ব্যবহার করার পরিকল্পনা রয়েছে দলের।

রবিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগে সংবাদমাধ্যমকে আনচেলত্তি জানান, নেইমার পুরোপুরি খেলার জন্য প্রস্তুত থাকলেও ম্যাচের শুরু থেকে তাকে নামানোর ঝুঁকি নিতে চান না তিনি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ফোলিয়া দে সাও পাওলোকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার মোটেই সন্তুষ্ট নয়। কিন্তু সে শান্ত আছে। অনুশীলনেও ভালো করছে। নেইমার সতীর্থদের কাছে খুবই শ্রদ্ধার একজন খেলোয়াড়। সবাই তাকে অনেক ভালোবাসে। দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দলে নেইমারের প্রভাব অপরিসীম। ব্যক্তি হিসেবেও নেইমার অসাধারণ। তাকে দলে পেয়ে আমি দারুণ খুশি। অবশ্যই প্রতি ম্যাচেই সে খেলতে চায়।

ডান পায়ের কাফ পেশির চোট নিয়েই এবারের বিশ্বকাপে খেলতে এসেছেন নেইমার। যদিও তিনি নিজে ইঙ্গিত দিয়েছেন, এখন পুরো ম্যাচ খেলার মতো অবস্থায় আছেন। তবু বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকার ম্যাচ ফিটনেস নিয়ে এখনও কিছুটা সতর্ক ব্রাজিলের কোচিং স্টাফ।

এ বিষয়ে আনচেলত্তি বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো নেইমার খেলার জন্য প্রস্তুত। তবে কেউই জানে না, সে কতক্ষণ খেলতে পারবে। ম্যাচের ছন্দ ধরে রাখার মতো অভিজ্ঞতা তার রয়েছে। দলে যখনই তার প্রয়োজন হবে, আমি তাকে মাঠে পাঠাব।

বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের সীমিত ভূমিকা নিয়ে নেইমার যে সন্তুষ্ট নন, সেটিও স্বীকার করেছেন আনচেলত্তি। তবে তার মতে, এই পরিস্থিতি নেইমার অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সামলাচ্ছেন এবং দলের পরিবেশেও এর ইতিবাচক প্রভাব পড়েছে।

আরও পড়ুন: একাদশে পাকেতার বদলি হিসেবে আলোচনায় তারকা ৩ ফুটবলার

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলছেন। তবে এবারের আসরে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে মাঠে নেমেছেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে শেষ ১৪ মিনিট বদলি হিসেবে খেলেছিলেন তিনি। নরওয়ের বিপক্ষেও তাকে বদলি বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করতে হবে বলে নিশ্চিত করেছেন আনচেলত্তি।

পরিসংখ্যানও অবশ্য ব্রাজিলের পক্ষে কথা বলছে না। নরওয়ের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি সেলেসাওরা। দুটি ম্যাচ ড্র হয়েছে, বাকি দুটি জিতেছে নরওয়ে। এছাড়া ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর নকআউট পর্বে কোনো ইউরোপীয় দলের বিপক্ষেও জয় পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে কঠিন এই পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত বলেই দাবি করেছেন আনচেলত্তি। তার ভাষায়, নরওয়ের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। তবে আমরা একটি ভালো ম্যাচ উপহার দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। রক্ষণভাগে নরওয়ে খুবই গোছানো দল। আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছি। হয়তো গোল হজম করতে পারি, কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ানোর কৌশলও আমাদের জানা আছে।

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬