বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত, জেনে নিন সব ম্যাচের সূচি

০৪ জুলাই ২০২৬, ১০:১৫ AM
বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২ শেষ হওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর লাইনআপ। শেষ দিনে আর্জেন্টিনা ও মিসর নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করায় নকআউট পর্বের আটটি ম্যাচের সূচিও পূর্ণতা পেয়েছে।

বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নেওয়া দলগুলো হলো— কানাডা, মরক্কো, প্যারাগুয়ে, ফ্রান্স, ব্রাজিল, নরওয়ে, মেক্সিকো, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, আর্জেন্টিনা, মিসর, সুইজারল্যান্ড এবং কলম্বিয়া। এখন থেকে প্রতিটি ম্যাচই 'করো অথবা মরো' লড়াই। হারলেই বিদায়, জিতলেই কোয়ার্টার ফাইনালের টিকিট।

শেষ ষোলোর প্রথম ম্যাচে কানাডার মুখোমুখি হবে মরক্কো। আরেক ম্যাচে শক্তিশালী ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে। শিরোপাপ্রত্যাশী ব্রাজিল খেলবে নরওয়ের বিপক্ষে, যেখানে মুখোমুখি হতে পারেন দুই তারকা নেইমার ও আর্লিং হলান্ড। অন্যদিকে মেক্সিকোর সামনে কঠিন পরীক্ষা ইংল্যান্ড।

এ ছাড়া ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও স্পেন একে অপরের মুখোমুখি হবে, যা শেষ ষোলোর সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা আর্জেন্টিনা এবার লড়বে আফ্রিকার প্রতিনিধি মিসরের বিপক্ষে। অন্য ম্যাচে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ কলম্বিয়া।

শেষ ষোলোর আটটি ম্যাচ থেকেই নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আট দল। এরপর শিরোপার দৌড়ে টিকে থাকবে মাত্র আটটি দল।

শেষ ষোলোর সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

কানাডা বনাম মরক্কো, হিউস্টন স্টেডিয়াম, ৪ জুলাই রাত ১১টা

প্যারাগুয়ে বনাম ফ্রান্স, ফিলাডেলফিয়া স্টেডিয়াম, ৫ জুলাই রাত ৩টা

ব্রাজিল বনাম নরওয়ে, নিউ ইয়র্ক, ৬ জুলাই, রাত ২টা

মেক্সিকো বনাম ইংল্যান্ড, মেক্সিকো সিটি স্টেডিয়াম, ৬ জুলাই, সকাল ৬টা

পর্তুগাল বনাম স্পেন, ডালাস স্টেডিয়াম, ৭ জুলাই, রাত ১টা

যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম, সিয়াটল স্টেডিয়াম, ৭ জুলাই, সকাল ৬টা

আর্জেন্টিনা বনাম মিসর, আটলান্টা স্টেডিয়াম, ৭ জুলাই, রাত ১০টা

সুইজাল্যান্ড বনাম কলম্বিয়া, বিসি প্লেস ভ্যাঙ্কুভার, ৮ জুলাই, রাত ২টা

বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও ভাইরাল, দুই শিক্ষক বরখা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সেনাবাহিনীর প্রিন্সিপাল পরিচালিত রাজধানীর ১০ কলেজ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের পূর্ণাঙ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হলো দুই কলেজ, প্রজ্ঞাপন জারি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬