আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ কারা, ম্যাচ কখন?

০৪ জুলাই ২০২৬, ০৭:৪৮ AM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অবশেষে নকআউট পর্বের প্রথম বাধা পেরিয়েছে আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে এখন শেষ ষোলোর দিকে নজর বিশ্বচ্যাম্পিয়নদের। লক্ষ্য, কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করা।

মায়ামি স্টেডিয়ামে শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো এই লড়াইয়ে ১১১তম মিনিটে হওয়া আত্মঘাতী গোলেই জয় নিশ্চিত করে লিওনেল মেসির দল।

আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার প্রায় দুই ঘণ্টা আগেই নির্ধারিত হয়ে যায় শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ। আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে রোমাঞ্চকর এক লড়াইয়ে মুখোমুখি হয়েছিল মিসর ও অস্ট্রেলিয়া। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

টাইব্রেকারে ৪-২ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে মিসর। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলা আফ্রিকান দলটির মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার শেষ ষোলোর ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ জুলাই (মঙ্গলবার)। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।

বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও ভাইরাল, দুই শিক্ষক বরখা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সেনাবাহিনীর প্রিন্সিপাল পরিচালিত রাজধানীর ১০ কলেজ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের পূর্ণাঙ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হলো দুই কলেজ, প্রজ্ঞাপন জারি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬