পিছিয়ে যেতে পারে ব্রাজিল-নরওয়ে ম্যাচ

০৪ জুলাই ২০২৬, ০৭:৩০ AM
ব্রাজিল-নরওয়ে ম্যাচ

ব্রাজিল-নরওয়ে ম্যাচ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সম্ভাব্য ঝড়ের প্রভাব শুধু ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচেই সীমাবদ্ধ থাকছে না। এর প্রভাব পড়তে পারে ব্রাজিল-নরওয়ের শেষ ষোলোর ম্যাচের সূচিতেও। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে মাঠে নামতে হতে পারে ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হলান্ডদের।

এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ফিফা। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র জানিয়েছেন, ব্রাজিল-নরওয়ে ম্যাচের শুরুর সময় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমান সূচি অনুযায়ী, নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ২টায় মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ও নরওয়ের। এখন পর্যন্ত ওই অঞ্চলে ঝড় বা ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। তবে সম্ভাব্য সূচি পরিবর্তনের কারণ সরাসরি আবহাওয়া নয়, বরং ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়সূচি।

ঝড়ের আশঙ্কায় ইংল্যান্ড ও মেক্সিকোর শেষ ষোলোর ম্যাচটি ছয় ঘণ্টা এগিয়ে আনার বিষয়ে ফিফা আলোচনা করছে। যদি সেই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে ব্রাজিল-নরওয়ে ম্যাচও ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিদ্যমান সূচি অনুযায়ী, মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় হওয়ার কথা ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের। তবে ম্যাচটি ছয় ঘণ্টা এগিয়ে এলে সেটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রবিবার রাত ১২টায়।

সেই ক্ষেত্রে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে আরেকটি শেষ ষোলোর ম্যাচ আয়োজন করতে চায় না ফিফা। তাই ব্রাজিল-নরওয়ে ম্যাচটি অন্তত ৩০ মিনিট পিছিয়ে রাত ২টা ৩০ মিনিট অথবা রাত ৩টায় শুরু করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র বলেছেন, সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আমরা এখন ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও ভাইরাল, দুই শিক্ষক বরখা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সেনাবাহিনীর প্রিন্সিপাল পরিচালিত রাজধানীর ১০ কলেজ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের পূর্ণাঙ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হলো দুই কলেজ, প্রজ্ঞাপন জারি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬