ব্রাজিল-নরওয়ে ম্যাচে রেফারি ইসমাইল এলফাথ

০৪ জুলাই ২০২৬, ০৪:৪৬ AM
ইসমাইল এলফাথ

ইসমাইল এলফাথ © সংগৃহীত

ফিফা ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল ও নরওয়ের লড়াই পরিচালনা করবেন মরক্কো-আমেরিকান রেফারি ইসমাইল এলফাথ। রোববার অনুষ্ঠিতব্য এই ম্যাচের জন্য রেফারিং প্যানেলের নাম ঘোষণা করেছে ফিফা।

এলফাথের সঙ্গে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। চতুর্থ কর্মকর্তা থাকবেন হন্ডুরাসের সাঈদ মার্তিনেজ এবং রিজার্ভ সহকারী রেফারির দায়িত্বে থাকবেন তারই স্বদেশি ওয়াল্টার লোপেজ।

৪৪ বছর বয়সী ইসমাইল এলফাথ ২০০১ সালে মাত্র ১৮ বছর বয়সে ডাইভারসিটি ভিসা লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরে ২০০৬ সালে ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি টেক্সাসের অস্টিনে বসবাস করছেন।

২০১১ সালে মেজর লিগ সকার (এমএলএস)-এ রেফারিং শুরু করে দ্রুতই নিজের দক্ষতার প্রমাণ দেন এলফাথ। ২০১৬ সালে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হন। এরপর ২০২২ ফিফা বিশ্বকাপ, ২০২৪ প্যারিস অলিম্পিকসহ একাধিক বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করেছেন।

সম্প্রতি ২০২৬ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালেও দায়িত্ব পালন করেন তিনি, যদিও ২০২৪ কোপা আমেরিকার সময় পাওয়া চোটের কারণে তার ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল, তবে একাধিক মেডিকেল পরীক্ষার পর তাকে পুরোপুরি ফিট ঘোষণা করা হয়।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ পরিচালনা করেছেন এলফাথ। নেদারল্যান্ডস-জাপানের ২-২ ড্র এবং স্পেনের ১-০ গোলে উরুগুয়েকে হারানো ম্যাচে তিনি প্রধান রেফারির দায়িত্বে ছিলেন। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে অগাস্টিন কানোবিওকে লাল কার্ড দেখানোর পাশাপাশি দুটি ম্যাচে মোট সাতটি হলুদ ও একটি লাল কার্ড দেখিয়েছেন তিনি।

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬