বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসমান

০৩ জুলাই ২০২৬, ১১:৪৯ AM , আপডেট: ০৩ জুলাই ২০২৬, ১১:৫০ AM
জুলিয়ান নাগেলসমান

জুলিয়ান নাগেলসমান © সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসমান। এ তথ্য নিশ্চিত করেছেন ইতালীয়ান জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফাব্রিৎসিয়ো রোমানো। 

বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নাগেলসমানের উত্তরসূরি হিসেবে জার্মানির সাবেক তারকা কোচ ইয়ুর্গেন ক্লপকে প্রধান প্রার্থী হিসেবে ধরা হচ্ছে। জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) তার সঙ্গে যোগাযোগের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।

নাগেলসমানের অধীনে বিশ্বকাপে বড় প্রত্যাশা নিয়ে খেলতে নেমেছিল জার্মানি। তবে নকআউট পর্বে হতাশাজনক পারফরম্যান্সে বিদায় নেওয়ার পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়েই দায়িত্ব ছাড়তে হলো ৩৯ বছর বয়সী এই কোচকে।

মোটরসাইকেলে এসে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ২২ লাখ টাকা ছিনতাই …
  • ০২ নভেম্বর ২০২৬
১৩ থেকে ২০তম গ্রেডে জনবল নিয়োগ দেবে রাজশাহীর কর আপিল অঞ্চল 
  • ০২ নভেম্বর ২০২৬
২১ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ‎স্মৃতির ক্যাম্পাসে উৎসবের দ…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে কত বাড়ল
  • ০২ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে বিদ্যুতের দাম পাঁচ গুণ বেশি, ক্ষুব্ধ বাসিন্দা…
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয় যুব পুরস্কার-২০২৬: সারা দেশে দ্বিতীয় নাটোরের তরুণ উ…
  • ০২ নভেম্বর ২০২৬