বিশ্বকাপে গোলরক্ষকদের ইতিহাস বদলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন সিমোন

০৩ জুলাই ২০২৬, ০৯:৫৬ AM
স্পেনের গোলরক্ষক উনাই সিমন

স্পেনের গোলরক্ষক উনাই সিমন © সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় গোল না খেয়ে নতুন রেকর্ড গড়েছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পথে টানা ৫১৯ মিনিট প্রতিপক্ষকে গোল করতে না দিয়ে ইতালির কিংবদন্তি গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গার দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছেন তিনি।

অ্যাথলেটিক ক্লাবের এই গোলরক্ষক ৫১৭ মিনিট গোল না খাওয়ার জেঙ্গার রেকর্ড ছাড়িয়ে যান। ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের ৬৭তম মিনিটে জেঙ্গার সেই রেকর্ডের সমাপ্তি হয়েছিল।

উনাই সিমনের এই কীর্তি এসেছে দুটি বিশ্বকাপ মিলিয়ে। ২০২৬ বিশ্বকাপে তিনি কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা চারটি ম্যাচে ক্লিন শিট রেখে ৩৬০ মিনিট গোল হজম করেননি।

এর সঙ্গে যোগ হয়েছে ২০২২ কাতার বিশ্বকাপে তার টানা ১৫৯ মিনিট গোল না খাওয়ার রেকর্ড। ওই বিশ্বকাপের শেষ ষোলোয় মরক্কোর কাছে টাইব্রেকারে বিদায় নিলেও ১২০ মিনিটের খেলায় কোনো গোল হজম করেননি সিমন। এর আগে গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে ম্যাচে ৫১তম মিনিটে আও তানাকার গোলের পর শেষ ৩৯ মিনিটেও আর কোনো গোল খাননি তিনি। সেই গোলটিই এখন পর্যন্ত বিশ্বকাপে তার বিপক্ষে সর্বশেষ গোল।

বিশ্বরেকর্ড গড়ার আগেই স্পেনের ইতিহাসেও নতুন মাইলফলক স্পর্শ করেছিলেন উনাই সিমন। তিনি ছাড়িয়ে যান স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ইকার কাসিয়াসের ৪৭৬ মিনিট গোল না খাওয়ার রেকর্ড, যা ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ মিলিয়ে গড়ে উঠেছিল।

নতুন এই রেকর্ডের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্লিন শিট ধরে রাখা গোলরক্ষক হিসেবে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে নিলেন উনাই সিমন।

প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানালেন যুবদল সভাপতি মুন্না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ২৭…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬