অফসাইডে বাতিল ক্রোয়েশিয়ার গোল

০৩ জুলাই ২০২৬, ০৭:১৭ AM
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ © সংগৃহীত

যোগ করা সময়ের ১৩তম মিনিটে পর্তুগালের জালে বল জড়িয়ে উল্লাসে মেতে ওঠে ক্রোয়েশিয়া। মুহূর্তেই স্কোরলাইন দাঁড়ায় ২-২ সমতায়। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিএআর পর্যালোচনার পর রেফারি অফসাইডের সিদ্ধান্ত দিলে গোলটি বাতিল হয়ে যায়। সমতায় ফেরার স্বপ্ন ভেঙে যায় ক্রোয়েশিয়ার, আর স্বস্তির নিঃশ্বাস ফেলে পর্তুগাল।

এর আগে ম্যাচের ৭৫তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। মাঝমাঠ থেকে বল নিয়ে দুর্দান্ত এক শট নেন মাতেও কোভাচিচ। তবে তার শট পোস্টে লেগে ফিরে আসে। রিবাউন্ডে আবারও শট নিলেও অসাধারণ ডাইভ দিয়ে বল ঠেকিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা।

এরপর যোগ করা সময়ে গনসালো রামোস পর্তুগালের হয়ে গোল করে ব্যবধান বাড়ান। রাফায়েল লিয়াওর বাঁ প্রান্ত থেকে বাড়ানো ক্রসে দুই ডিফেন্ডারের মাঝখান থেকে লাফিয়ে উঠে দারুণ এক হেডে বল জালে পাঠান রামোস। তার এই গোলে জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায় পর্তুগাল।

প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানালেন যুবদল সভাপতি মুন্না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ২৭…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬