শেষ মুহূর্তের গোলে এগিয়ে গেল পর্তুগাল

০৩ জুলাই ২০২৬, ০৭:০১ AM
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ © সংগৃহীত

ম্যাচের একদম শেষ মুহূর্তে নাটকীয়ভাবে জয়ের পথে এগিয়ে গেল পর্তুগাল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের হেডে ২-১ ব্যবধানে লিড নেয় রবার্তো মার্তিনেজের দল।

বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত একটি ক্রস ভাসিয়ে দেন রাফায়েল লিয়াও। বক্সের মাঝখানে দারুণ পজিশন নিয়ে থাকা রামোস নিখুঁত হেডে বল পাঠিয়ে দেন জালের ডান নিচের কোণে। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ।

ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য বিস্তার করা পর্তুগাল শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলটি পেয়ে উল্লাসে ফেটে পড়ে। আর শেষ মুহূর্তের এই গোলে শেষ ষোলোর টিকিটের খুব কাছাকাছি পৌঁছে যায় রোনালদোদের দল।

দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
ওজন কমানোর পাশাপাশি লিভার ভালো রাখতে খেতে পারেন ৩ ধরনের প্র…
  • ১৩ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রবঞ্চিত অনশনকারীদের আবেদন দিতে বলল অধিদপ্তর, হতে পা…
  • ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬