পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

০৩ জুলাই ২০২৬, ০৬:৩৬ AM
রোনালদো

রোনালদো © সংগৃহীত

অফসাইডের কারণে ৬০তম মিনিটে গোলবঞ্চিত হলেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে। ৬৮তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে কোনো ভুল না করে পর্তুগালকে ১-১ সমতায় ফেরান তিনি।

নিজের স্বভাবসুলভ আত্মবিশ্বাস নিয়ে পেনাল্টি স্পটে দাঁড়ান পর্তুগিজ অধিনায়ক। চিরচেনা রান-আপ শেষে একেবারে গোলের মাঝ বরাবর শট নেন তিনি। রোনালদোর কৌশলে ভুল দিকে ঝাঁপ দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ, আর সহজেই জালে বল পাঠান পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই ফরোয়ার্ড।

গোল করার পর দুই হাত মুঠো করে উচ্ছ্বাস প্রকাশ করেন রোনালদো। মুহূর্তেই সতীর্থরা তাকে ঘিরে ধরেন, আর তার মুখজুড়ে ফুটে ওঠে প্রশস্ত হাসি।

এটি বিশ্বকাপ নকআউটে রোনালদোর প্রথম গোল এবং চলতি বিশ্বকাপে তৃতীয়।

দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
ওজন কমানোর পাশাপাশি লিভার ভালো রাখতে খেতে পারেন ৩ ধরনের প্র…
  • ১৩ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রবঞ্চিত অনশনকারীদের আবেদন দিতে বলল অধিদপ্তর, হতে পা…
  • ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬