ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে গেল পর্তুগাল 

০৩ জুলাই ২০২৬, ০৬:২২ AM
ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে গেল পর্তুগাল 

ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে গেল পর্তুগাল  © সংগৃহীত

দ্বিতীয়ার্ধে আক্রমণে আধিপত্য বজায় রেখেও বড় ধাক্কা খেল পর্তুগাল। ম্যাচের ধারার বিপরীতে প্রথম কার্যকর আক্রমণ থেকেই গোল তুলে নেয় ক্রোয়েশিয়া।

৫৩তম মিনিটে ডান প্রান্ত দিয়ে উঠে যোসিপ স্তানিসিচ দারুণ একটি চিপ পাস বাড়ান বক্সের বিপরীত পাশে থাকা ইভান পেরিসিচের উদ্দেশে। ফাঁকায় বল পেয়ে সময় নষ্ট না করে নিখুঁত শটে পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তার দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেন এই অভিজ্ঞ উইঙ্গার।

ক্রোয়েশিয়ার ম্যাচে এটিই ছিল লক্ষ্যে রাখা প্রথম শট, আর সেটিকেই গোলে পরিণত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন পেরিসিচ।

হঠাৎ গোল হজমের পর হতাশায় হাত কোমরে রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ক্রিস্টিয়ানো রোনালদোকে। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেও এখন পিছিয়ে পড়েছে পর্তুগাল। অন্যদিকে এক সুযোগেই বাজিমাত করে উচ্ছ্বাসে মেতে ওঠেন ক্রোয়েশিয়ার সমর্থকেরা।

প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানালেন যুবদল সভাপতি মুন্না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ২৭…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬