প্রথমার্ধে গোলের দেখা পায়নি পর্তুগাল-ক্রোয়েশিয়া

০৩ জুলাই ২০২৬, ০৬:১৪ AM
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ © সংগৃহীত

গোলশূন্যভাবেই শেষ হয়েছে পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের প্রথমার্ধ। শুরু থেকে আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল, বলের দখল ও সুযোগ তৈরিতেও ছিল তাদের আধিপত্য। তবে একের পর এক সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি রোনালদোদের দল।

প্রথমার্ধে ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লিও ও ক্রিস্টিয়ানো রোনালদো কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছালেও শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ার রক্ষণ ও গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচের দৃঢ়তায় হতাশ হতে হয়েছে পর্তুগালকে।

অন্যদিকে পাল্টা আক্রমণের চেষ্টা করলেও তেমন কার্যকর সুযোগ তৈরি করতে পারেনি ক্রোয়েশিয়া। অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদরিচও নিজের স্বাভাবিক ছন্দে দেখা দেননি, আর রোনালদোকেও আটকে রাখতে সক্ষম হয়েছে ক্রোয়াট ডিফেন্স। ফলে প্রথম ৪৫ মিনিটে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ০-০ সমতায় বিরতিতে গেছে ম্যাচ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ তৈরি করেন রাফায়েল লিয়াও। বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত দৌড়ে উঠে তিনি বল বাড়িয়ে দেন ব্রুনো ফার্নান্দেসের কাছে। পর্তুগিজ মিডফিল্ডারের পরপর দুটি শটই অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ।

১০তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণ গড়ে ক্রোয়েশিয়া। নিকোলা ভ্লাশিচের ক্রস থেকে আন্তে বুদিমিরের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর কোভাচিচের ফাউলে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পায় পর্তুগাল। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর জোরালো শট ক্রোয়েশিয়ার মানবপ্রাচীর ভেদ করতে পারেনি।

১৭তম মিনিটে আকাশে বলের লড়াইয়ে বুদিমিরকে কনুই দিয়ে আঘাত করায় ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন পর্তুগালের ডিফেন্ডার রুবেন দিয়াস।

২৮তম মিনিটে লুকা সুসিচের পাস থেকে মার্টিন বাতুরিনার বাঁ পায়ের শট গুরুত্বপূর্ণ সময়ে ব্লক করে পর্তুগালকে বিপদমুক্ত করেন রেনাতো ভেইগা। এরপর ৩০তম মিনিটে হোয়াও ক্যানসেলোর নিচু ক্রসে রোনালদো ও ব্রুনো ফার্নান্দেস দুজনই অল্পের জন্য বলের নাগাল পাননি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচের সেরা সুযোগগুলোর একটি পায় পর্তুগাল। পেদ্রো নেতোর ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল চলে যায় রাফায়েল লিয়াওয়ের সামনে। তবে বক্সের ভেতর থেকে নেওয়া তার ভলি ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়।

ফলে একাধিক সুযোগ তৈরি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। প্রথম ৪৫ মিনিট শেষে গোলশূন্য সমতায় বিরতিতে যায় পর্তুগাল ও ক্রোয়েশিয়া।

শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ২৬ আগস্ট ২০২৬
ইবিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা…
  • ২৬ আগস্ট ২০২৬
ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় একই দিনে পাঁচজনের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
প্রাথমিকে শূন্য পদ পূরণ, প্রধান শিক্ষক পদায়ন নিয়ে যা বললেন …
  • ২৬ আগস্ট ২০২৬
জাবিপ্রবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ…
  • ২৬ আগস্ট ২০২৬
রাত বাড়লেই ক্যাম্পাসে আপত্তিকর অবস্থান, অসন্তোষ শিক্ষার্থীদ…
  • ২৬ আগস্ট ২০২৬