বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার সিমন 

০৩ জুলাই ২০২৬, ০৪:৪১ AM
উনাই সিমন

উনাই সিমন © সংগৃহীত

চলমান ফিফা বিশ্বকাপকে অনেকেই ইতিমধ্যেই “গোলকিপারদের বিশ্বকাপ” বলে আখ্যা দিচ্ছেন। একদিকে যেমন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইনদের মতো তারকারা গোলের দিক থেকে এগিয়ে যাচ্ছেন, তেমনি গোল ঠেকিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন বিভিন্ন দেশের গোলরক্ষকরাও। সেই তালিকায় নতুন করে নাম লিখিয়েছেন স্পেনের উনাই সিমন।

অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে কোনো গোল হজম না করে নতুন রেকর্ড গড়েন সিমন। এই ম্যাচের পর তিনি বিশ্বকাপ ইতিহাসে টানা সবচেয়ে বেশি সময় ক্লিন শিট রাখার কীর্তি গড়েছেন।

বর্তমানে বিশ্বকাপে টানা ৫১৯ মিনিট ধরে কোনো গোল হজম করেননি স্পেনের এই গোলরক্ষক। এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন ইতালির কিংবদন্তি ওয়াল্টার জেঙ্গার ৩৬ বছর পুরোনো রেকর্ড। ১৯৯০ বিশ্বকাপে জেঙ্গা টানা ৫১৭ মিনিট গোল না খেয়ে ইতিহাস গড়েছিলেন, যা এতদিন ছিল সর্বোচ্চ।

তালিকার তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক পিটার শিলটন, যিনি টানা ৫০০ মিনিট গোল হজম না করার নজির গড়েছিলেন।

সিমনের এই রেকর্ডের যাত্রা শুরু হয়েছিল ২০২২ বিশ্বকাপে। গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে ৫১ মিনিটে আউ তানাকার গোলে তার ক্লিন শিট ভাঙে। এরপর মরক্কোর বিপক্ষে শেষ ষোলোয় পুরো ১২০ মিনিট, এবং পরবর্তী বিশ্বকাপ আসরে কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা ম্যাচে তিনি আর কোনো গোল হজম করেননি।

সব মিলিয়ে স্পেনের হয়ে বিশ্বকাপে আগের সর্বোচ্চ ৪৭৭ মিনিট ক্লিন শিটের রেকর্ড ছিল ইকার কাসিয়াসের দখলে। সেটিও এখন ছাড়িয়ে গেছেন সিমন। ফলে শুধু ব্যক্তিগত নয়, দলীয় ইতিহাসেও নতুন এক অধ্যায় যোগ হয়েছে তার এই কীর্তিতে।

দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
ওজন কমানোর পাশাপাশি লিভার ভালো রাখতে খেতে পারেন ৩ ধরনের প্র…
  • ১৩ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রবঞ্চিত অনশনকারীদের আবেদন দিতে বলল অধিদপ্তর, হতে পা…
  • ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬