রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস

০৩ জুলাই ২০২৬, ০৪:৩২ AM
রোনালদো ও মদ্রিচ

রোনালদো ও মদ্রিচ © সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় টরন্টো স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচটি। তবে ফলের চেয়েও বেশি আলোচনায় দুই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ।

এই ম্যাচে দুইজনই শুরুর একাদশে আছেন, এতে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ৪০ বা তার বেশি বয়সী দুই আউটফিল্ড খেলোয়াড় একে অপরের বিপক্ষে মাঠে নামছেন। এবারের আসরের আগেই ৪০ বছরে পা রেখেছেন রোনালদো, আর মদ্রিচও পৌঁছে গেছেন একই মাইলফলকে। তাই তাদের মুখোমুখি লড়াই ইতিহাসে একটি বিরল ঘটনা হয়ে উঠতে যাচ্ছে।

এর আগে, ৪০ বছর বয়স পার করে বিশ্বকাপে খেলা একমাত্র আউটফিল্ড খেলোয়াড় ছিলেন ক্যামেরুনের রজার মিলা, ১৯৯৪ বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে ৪২ বছর ৩৯ দিন বয়সে মাঠে নেমেছিলেন তিনি। এ ছাড়া বিশ্বকাপে এর চেয়েও বেশি বয়সে খেলেছেন দু’জন, তবে তারা ছিলেন গোলরক্ষক।

চলতি আসরে ইতোমধ্যেই একটি নতুন রেকর্ড গড়েছেন বসনিয়া ও হার্জেগোভিনার অধিনায়ক এদিন জেকো। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৪০ বছর ১০৬ দিন বয়সে মাঠে নেমে তিনি বিশ্বকাপ নকআউট পর্বে খেলা প্রথম ৪০ বছরের বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় হন। এবার সেই তালিকায় যোগ হচ্ছেন রোনালদো আর মদ্রিচও।

দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
ওজন কমানোর পাশাপাশি লিভার ভালো রাখতে খেতে পারেন ৩ ধরনের প্র…
  • ১৩ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রবঞ্চিত অনশনকারীদের আবেদন দিতে বলল অধিদপ্তর, হতে পা…
  • ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬