এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া

০৩ জুলাই ২০২৬, ০৪:২০ AM
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ © সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে রাউন্ড অব ৩২-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

ম্যাচের আগে দুই দলই তাদের শুরুর একাদশ ঘোষণা করেছে। ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে পর্তুগাল, অন্যদিকে অপরিবর্তিত একাদশ রেখেই খেলতে নামছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া।

গ্রুপপর্বে ওঠানামার মধ্য দিয়েই শেষ ষোলোয় জায়গা করে নেয় পর্তুগাল। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দেয় তারা। তবে শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করায় গ্রুপসেরা হতে পারেনি রবার্তো মার্তিনেজের দল।

অন্যদিকে অভিজ্ঞতা ও ভারসাম্যের উপর ভর করে নকআউটে এসেছে ক্রোয়েশিয়া। গত দুই বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্স করা দলটি এবারও নকআউট পর্বে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত।

পর্তুগাল খেলবে ৪-৩-৩ ফরমেশনে। একমাত্র পরিবর্তন হিসেবে জোয়াও ফেলিক্সের জায়গায় একাদশে ফিরেছেন রাফায়েল লিয়াও। অন্যদিকে ক্রোয়েশিয়া নামছে তিন ডিফেন্ডারের ফরমেশনে।

পর্তুগালের একাদশ: দিয়োগো কস্তা; জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস; জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস; পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও ও রোনালদো।

ক্রোয়েশিয়ার একাদশ: দোমিনিক লিভাকোভিচ; যোসিপ স্তানিসিচ, মারিন পংগ্রাচিচ, যোসিপ শুতালো; মাতেও কোভাচিচ, লুকা মদ্রিচ, নিকোলা ভ্লাসিচ, মার্টিন বাতুরিনা, পেতার সুচিচ; আন্তে বুদিমির, ইভান পেরিসিচ।

শুরুতেই বাঁচল ক্রোয়েশিয়া 
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার সিমন 
  • ০৩ জুলাই ২০২৬
রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence