নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?

০৩ জুলাই ২০২৬, ০১:০২ AM
ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো © সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে একের পর এক রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৬ আসরসহ টানা ৬টি বিশ্বকাপে খেলছেন পর্তুগিজ মহাতারকা। তবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারে এখনো একটি অপূর্ণতা রয়ে গেছে, বিশ্বকাপের নকআউট পর্বে কোনো গোল করতে পারেননি তিনি।

বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ গোল করেছেন রোনালদো। তবে বিস্ময়কর বিষয় হলো, ২০০৬ থেকে ২০২৬ পর্যন্ত ৬টি বিশ্বকাপে করা তার সবগুলো গোলই গ্রুপ পর্বে এসেছে। নকআউটে বহুবার সুযোগ পেলেও গোলের দেখা মেলেনি।

২০০৬ সালে বিশ্বকাপে অভিষেকের আসরে ইরানের বিপক্ষে প্রথম গোল করেছিলেন রোনালদো। এরপর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও করেন একটি করে গোল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ ছিল তার সবচেয়ে সফল আসর। স্পেনের বিপক্ষে হ্যাটট্রিকসহ মোট চারবার জালের দেখা পান তিনি। ২০২২ কাতার বিশ্বকাপে তার নামের পাশে যোগ হয় একটি গোল।

চলমান ২০২৬ বিশ্বকাপেও তিনটি গ্রুপ ম্যাচ খেলেছেন রোনালদো। উদ্বোধনী ম্যাচে গোল না পেলেও উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেন তিনি। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবারও গোলশূন্য থাকেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

রাউন্ড অব ৩২-এ লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। কাগজে-কলমে পর্তুগালকে এগিয়ে রাখা হলেও নকআউটের এই লড়াই সহজ হবে না। কোয়ার্টার ফাইনালে উঠতে এবং শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে দলের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠতে হবে রোনালদোকেই। সেই সঙ্গে নজর থাকবে, শেষ পর্যন্ত বিশ্বকাপের নকআউটে বহুদিনের গোলখরাও ভাঙতে পারেন কি না পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।

দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
ওজন কমানোর পাশাপাশি লিভার ভালো রাখতে খেতে পারেন ৩ ধরনের প্র…
  • ১৩ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রবঞ্চিত অনশনকারীদের আবেদন দিতে বলল অধিদপ্তর, হতে পা…
  • ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬