মেসির বেলায় ছাড়, বালোগানের বেলায় লাল কার্ড—ফিফার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ

০২ জুলাই ২০২৬, ১০:৫০ PM
লিওনেল মেসি ও ফোলারিন বালোগানের ফাউল

লিওনেল মেসি ও ফোলারিন বালোগানের ফাউল © সংগৃহীত

ফিফা বিশ্বকাপে আবারও আলোচনায় রেফারিং। এবার সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি ও যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান। একই ধরনের ফাউলের ঘটনায় মেসিকে কার্ড না দেখানো হলেও বালোগানকে সরাসরি লাল কার্ড দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন ফুটবলপ্রেমীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ফোলারিন বালোগান লাল কার্ড দেখায় ম্যাচের শেষ প্রায় ৩০ মিনিট ১০ জন নিয়েই খেলতে হয় মার্কিন দলকে।

ম্যাচের একটি বল দখলের লড়াইয়ে বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের ডান গোড়ালিতে বালোগানের বুটের স্টাডস লাগে। প্রথমে ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস কোনো কার্ড দেখাননি। পরে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পরামর্শে ঘটনা পুনরায় দেখে নিজের সিদ্ধান্ত বদলান এবং বালোগানকে সরাসরি লাল কার্ড দেখান।

এ ঘটনার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের একটি ভিডিও ও স্থিরচিত্র। ওই ম্যাচে আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির কাছ থেকে বল নেওয়ার সময় মেসির বুটের স্টাডস প্রতিপক্ষের পায়ের পেছনে লাগে। পোল্যান্ডের রেফারি শিমন মারচিনিয়াক তখন ফাউলের বাঁশি বাজালেও মেসিকে কোনো হলুদ কার্ড দেখাননি। এমনকি ভিএআরের সাহায্যও নেননি।

দুই ঘটনার তুলনা করে অনেক ফুটবলপ্রেমীর দাবি, প্রায় একই ধরনের ট্যাকলের জন্য দুই ম্যাচে দুই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, ফিফার রেফারিংয়ে ধারাবাহিকতার অভাব রয়েছে এবং একই ধরনের ঘটনার ক্ষেত্রে ভিন্ন মানদণ্ড প্রয়োগ করা হচ্ছে।

ম্যাচ শেষে বালোগানের লাল কার্ডের কড়া সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের প্রধান কোচ মরিসিও পোচেত্তিনো। তার দাবি, ঘটনাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। পোচেত্তিনো বলেন, এটি কখনোই লাল কার্ড হওয়ার মতো ঘটনা নয়। প্রতিপক্ষকে আঘাত করার কোনো উদ্দেশ্য বালোগানের ছিল না। বলের জন্য লড়াই করতে গিয়ে স্বাভাবিকভাবেই তার পা প্রতিপক্ষের ওপর পড়ে গেছে। ফুটবলে এমন পরিস্থিতি ঘটতেই পারে।

তবে যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও রেফারির সিদ্ধান্ত বহাল রয়েছে। ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারবেন না ফোলারিন বালোগান।

মতলব উত্তরে এক যুগেও সংস্কার হয়নি সড়ক, খানাখন্দে চরম দুর্ভোগ
  • ২২ আগস্ট ২০২৬
নারীদের আত্মনির্ভরশীল করতে চাকরি দিচ্ছে আদ্-দ্বীন ফাউন্ডেশন
  • ২২ আগস্ট ২০২৬
বসতঘর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ২২ আগস্ট ২০২৬
ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগ রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদল…
  • ২২ আগস্ট ২০২৬
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি দিল অধিদপ্তর
  • ২২ আগস্ট ২০২৬
সড়কে কলাগাছ ফেলে ছুরি হাতে যুবক, দেড় ঘণ্টা বন্ধ যান চলাচল
  • ২২ আগস্ট ২০২৬