মেসিদের বিপক্ষে লড়াইয়ের আগে যে বার্তা দিলেন কেপ ভার্দে গোলরক্ষক

০২ জুলাই ২০২৬, ১০:১৭ PM , আপডেট: ০২ জুলাই ২০২৬, ১০:১৭ PM
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ও লিওনেল মেসি

কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ও লিওনেল মেসি © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ রীতিমতো রূপকথার গল্প লিখছে কেপ ভার্দে। মাত্র চার লাখেরও কম জনসংখ্যার দ্বীপরাষ্ট্রটি প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। টুর্নামেন্ট শুরুর আগে এমন সাফল্য খুব কম মানুষই কল্পনা করেছিলেন। এবার শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে লিওনেল মেসিদের মুখোমুখি হওয়ার আগে ভয় নয়, বরং আত্মবিশ্বাসের কথাই শোনালেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা।

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। সেই ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করে আলোচনায় আসেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে একাধিক নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেন তিনি। দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষেও ২-২ গোলে ড্র করে চমক দেখায় দলটি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে অন্তত এক পয়েন্ট প্রয়োজন ছিল কেপ ভার্দের। একই সময়ে অন্য ম্যাচে স্পেনকে হারাতে হতো উরুগুয়েকে। দুই শর্তই পূরণ হওয়ায় শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করে ‘ব্লু শার্কস’খ্যাত দলটি।

নকআউট পর্বে এবার তাদের সামনে সবচেয়ে কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ আর্জেন্টিনা, যারা গ্রুপ পর্বে আটটি গোল করে দারুণ ছন্দে রয়েছে। তবে এই চ্যালেঞ্জকে ভয় পাচ্ছেন না ভোজিনহা।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি লিখেছেন, আপনাদের সমর্থন থাকলে আমরা একসঙ্গে ইতিহাস গড়ব। এখন পর্যন্ত আমরা যেখানে পৌঁছেছি, তা আগে কেউ কল্পনাও করেনি। কিন্তু আমরা জানি, আমাদের দলে যথেষ্ট মানসম্পন্ন খেলোয়াড় আছে। নকআউটে উঠতে পেরে আমরা গর্বিত। আর্জেন্টিনা ও লিওনেল মেসির বিপক্ষে খেলতে পারা যেকোনো ফুটবলারের স্বপ্ন। তবে আমরা এখানে শুধু ড্র করার জন্য আসিনি।

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর এই ম্যাচে আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9