লুকাকুকে বেঞ্চে রেখেই সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের একাদশ ঘোষণা

০২ জুলাই ২০২৬, ০১:৫৫ AM
রোমেলু লুকাকু

রোমেলু লুকাকু © সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার গুরুত্বপূর্ণ লড়াইয়ে আফ্রিকার শক্তিশালী দল সেনেগালের মুখোমুখি হচ্ছে বেলজিয়াম। বাংলাদেশ সময় রাত ২টায় সিয়াটলে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তবে ম্যাচের আগে চমক দেখিয়েছেন বেলজিয়ামের প্রধান কোচ রুডি গার্সিয়া। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকুকে শুরুর একাদশে না রেখে বেঞ্চে বসিয়েছেন তিনি।

লুকাকুর পরিবর্তে আক্রমণের মূল দায়িত্ব পেয়েছেন চার্লস ডি কেটেলারে। তাকে সহায়তা করবেন কেভিন ডি ব্রুইন, জেরেমি ডোকু ও লিয়ান্দ্রো ট্রোসার্ড। মাঝমাঠে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ইউরি টিলেমানস। তার সঙ্গে থাকবেন হ্যান্স ভানাকেন, আর ডি ব্রুইন খেলবেন কিছুটা এগিয়ে সৃজনশীল ভূমিকায়।

গোলপোস্টে থাকছেন অভিজ্ঞ থিবো কোর্তোয়া। রক্ষণভাগে খেলবেন টিমোথি কাস্টান, ব্র্যান্ডন মেচেলে, আর্থার থিয়েট ও ম্যাক্সিম ডি কুইপার।

অন্যদিকে, সেনেগালের কোচ পাপে থিয়াও-ও একাদশে এনেছেন কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। অধিনায়ক কালিদু কৌলিবালি, ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন এবং তরুণ মিডফিল্ডার লামিন কামারা শুরুতে বেঞ্চে থাকছেন। ইনজুরির কারণে খেলতে পারছেন না প্রথম পছন্দের গোলরক্ষক এদুয়ার মেন্ডি। তার পরিবর্তে গোলপোস্টের দায়িত্ব পালন করবেন মরি দিয়াও।

সেনেগালের রক্ষণে থাকছেন ক্রেপিন দিয়াত্তা, ইসমাইল জ্যাকবস, মুসা নিয়াখাতে ও পাথে সিস। মাঝমাঠে খেলবেন হাবিব দিয়ারা ও পাপে গেইয়ে। আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ সাদিও মানে, তার সঙ্গে থাকবেন ইলিমান এনদিয়ায়ে ও ইসমাইলা সার।

বেলজিয়াম শুরুর একাদশ: থিবো কোর্তোয়া; টিমোথি কাস্টান, ব্র্যান্ডন মেচেল, আর্থার থিয়েট, ম্যাক্সিম ডি কুইপার; ইউরি টিলেমানস, হ্যান্স ভানাকেন; জেরেমি ডোকু, কেভিন ডি ব্রুইন, লিয়ান্দ্রো ট্রোসার্ড; চার্লস ডি কেটেলারে।

সেনেগাল শুরুর একাদশ: মরি দিয়াও; ক্রেপিন দিয়াত্তা, পাথে সিস, মুসা নিয়াখাতে, ইসমাইল জ্যাকবস; হাবিব দিয়ারা, ইদ্রিসা গেয়ে, পাপে গেয়ে; ইলিম্যান এনদিয়ায়ে, সাদিও মানে, ইসমাইলা সার।

দুই হাত নেই, মুখে কলম ধরে দাখিল পাস রিয়াদের
  • ৩১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রীর বিরুদ্ধে ভয়ভীতি সৃষ্টি…
  • ৩১ আগস্ট ২০২৬
নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ৩১ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী তামিম
  • ৩১ আগস্ট ২০২৬
ইজিবাইকচালক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন
  • ৩১ আগস্ট ২০২৬
জাগদল থেকে বিএনপি: বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা
  • ৩১ আগস্ট ২০২৬