পেলের পাশে লামিনে ইয়ামাল

২১ জুন ২০২৬, ১০:২৬ PM
ইয়ামাল

ইয়ামাল © সংগৃহীত

শুরুর একাদশে লামিনে ইয়ামালকে রাখার সুফল হাতেনাতে পাচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তবে আজ ইয়ামাল শুধু গোলই করেননি, ছুঁয়ে ফেলেছেন ফুটবল ইতিহাসের এক কিংবদন্তিকেও।

বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সে ম্যাচের প্রথম গোল করার কীর্তি এতদিন ছিল শুধুই একজনের দখলে। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন কিংবদন্তি পেলে। সেই গোল দিয়েই শুরু হয়েছিল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রূপকথা।

দীর্ঘ ৬৮ বছর পর সেই বিরল তালিকায় নিজের নাম তুলে নিলেন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটেই জাল খুঁজে নিয়ে স্পেনকে এগিয়ে দেন তিনি। আর তাতেই পেলের অনন্য রেকর্ডে ভাগ বসালেন বার্সেলোনার এই বিস্ময়বালক।

যে বয়সে বেশিরভাগ ফুটবলার স্বপ্ন দেখতে শেখে, সেই বয়সেই ইয়ামাল বিশ্বকাপের মঞ্চে ইতিহাস লিখছেন। তার গোলটি শুধু স্পেনকে এগিয়ে নেয়নি, ফিরিয়ে এনেছে ১৯৫৮ সালের সেই স্মৃতিও।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬