স্পেনের শুরুর একাদশে ইয়ামাল

২১ জুন ২০২৬, ০৯:৩০ PM , আপডেট: ২১ জুন ২০২৬, ১০:০০ PM
সতীর্থদের সঙ্গে ইয়ামাল

সতীর্থদের সঙ্গে ইয়ামাল © সংগৃহীত

স্পেনের তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্তও অনিশ্চয়তা ছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবের বিপক্ষে শুরু থেকেই খেলতে নামছেন তিনি।

মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রবিবার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ‘এইচ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচটি। ম্যাচ শুরুর আগে ঘোষিত স্পেনের শুরুর একাদশে জায়গা পেয়েছেন ইয়ামাল।

যদিও ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে দাবি করেছিলেন, ইয়ামালের ম্যাচ ফিটনেস নিয়ে আশাবাদী তিনি। শেষ পর্যন্ত একাদশ ঘোষণায় সেই আস্থার প্রতিফলনই দেখা গেল।

​গত ম্যাচের নড়বড়ে পারফরম্যান্সের পর আজ একাদশে বড়সড় রদবদল এনেছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। কেপ ভার্দে ম্যাচের একাদশ থেকে আজ মোট চারটি পরিবর্তন করা হয়েছে। আক্রমণভাগে ফেরান তোরেস এবং গাভিকে বেঞ্চে পাঠিয়ে মাঠে নামানো হয়েছে লামিন ইয়ামাল ও অ্যালেক্স বায়েনাকে। রক্ষণভাগে মার্কোস ইয়োরেন্তের জায়গায় এসেছেন পেড্রো পোরো এবং মাঝমাঠে ফাবিয়ান রুইসের স্থলাভিষিক্ত হয়েছেন দানি ওলমো।

​অন্যদিকে, সৌদি আরব শিবিরও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। রক্ষণভাগে মোহাম্মদ আবু আলশামাতের জায়গায় খেলছেন আলি লাজামি এবং মিডফিল্ডার মোহাম্মদ কান্নোর পরিবর্তে মাঠে নামছেন নাসের আল-দাওসারী।

বিশ্বকাপের শুরুটা অবশ্য প্রত্যাশা মতো হয়নি স্পেনের। আসরে নিজেদের প্রথম ম্যাচে নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারায় ইউরোপিয়ান পরাশক্তিরা। ওই ম্যাচে পেশির চোট কাটিয়ে ৭১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইয়ামাল। তবে প্রত্যাবর্তনের ম্যাচে বড় কোনো প্রভাব রাখতে পারেননি তিনি।

অন্যদিকে সৌদি আরবও প্রথম ম্যাচে জয় পায়নি। উরুগুয়ের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ দিকে গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ফলে দুই দলই প্রথম জয়ের খোঁজে মাঠে নামছে।

স্পেন একাদশ: উনাই সিমোন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবার্সি, এমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেইয়া, রদ্রি, পেদ্রি, লামিন ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।

সৌদি আরব একাদশ: মোহাম্মদ আলোওয়াইস (গোলরক্ষক); আলি লাজামি, আব্দুল্লাহ আল-আমরি, হাসান আল-তামবাক্তি, সৌদ আব্দুলহামিদ, মোতেব আল-হারবি; নাসের আল-দাওসারী, মুসাব আল-জুওয়াইর, আব্দুল্লাহ আল-খাইবারি; ফেরাস আলবরিকান, সালেম আল-দাওসারী।

দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘ব্রো’ ডাকা নিয়ে সংঘর্ষে জড়ালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা, ছাত্রদল নেতা ছুরিকাহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9