৬৫ সেকেন্ডেই গোল, নতুন রেকর্ড গড়লেন গালারজা

২০ জুন ২০২৬, ০৯:২৬ AM , আপডেট: ২০ জুন ২০২৬, ১০:০৭ AM
প্যারাগুয়ে

প্যারাগুয়ে © সংগৃহীত

প্রথম ম্যাচে হারের পর টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নেমেছিল প্যারাগুয়ে ও তুরস্ক। তবে গুরুত্বপূর্ণ সেই ম্যাচের শুরুতেই রেকর্ড গড়ে আলোচনায় উঠে এসেছে প্যারাগুয়ে।

ম্যাচের মাত্র ৬৪ সেকেন্ডের মাথায় গোল করে নতুন রেকর্ড গড়েছেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালার্জা। তার এই গোলেই ভেঙে গেছে কয়েক ঘণ্টা আগেই গড়া একটি রেকর্ড।

এর আগে দ্রুততম গোলের রেকর্ডটি ছিল ইসমাইল সাইবারির দখলে। তবে সেই রেকর্ড এক দিনও টেকেনি। টুরস্কের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত এক গোল করে রেকর্ডটি নিজের করে নিয়েছেন গালার্জা।

ম্যাচের শুরুতেই বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট তুরস্কের গোলরক্ষক উগুরকান চাকিরকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। মাত্র ৬৪ সেকেন্ডে করা এই গোলই তাকে নতুন রেকর্ডের মালিক বানিয়েছে।

প্রথম ম্যাচে পরাজয়ের পর উভয় দলের জন্যই ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। সেই ম্যাচেই দ্রুততম গোলের নতুন নজির স্থাপন করে প্যারাগুয়ের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাতিয়াস গালার্জা।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬