বিশ্বকাপ চলাকালীন নেটফ্লিক্সে কী দেখছেন মেসি?

১৮ জুন ২০২৬, ১০:২৫ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে জাদুকরী হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করার পর মাঠের বাইরের এক ভিন্ন খোশগল্পে মাতলেন লিওনেল মেসি। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক জানিয়েছেন, খেলাধুলার ব্যস্ততার মাঝে সময় পেলেই তিনি এখন নেটফ্লিক্সে স্প্যানিশ টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের ওপর নির্মিত তথ্যচিত্র বা সিরিজ ‘রাফা’ দেখছেন।

নাদালের এই সিরিজটি দেখে তার জীবন ও খেলার ধরনের সঙ্গে নিজের এক অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন মেসি। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বর্তমানে নেটফ্লিক্সে রাফা নাদালের সিরিজটি দেখছি। সত্যি বলতে, আমি নাদালের সঙ্গে নিজের অনেক মিল খুঁজে পাই। বিশেষ করে সবসময় নিজের সবকিছু উজাড় করে দেওয়া এবং আপনি যা করছেন তা মন থেকে উপভোগ করার ব্যাপারে আমি নিজেকে তাঁর জায়গায় বসাতে পারি।’

ফুটবল মহাতারকার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া দিতে দেরি করেননি টেনিসের এই ২২ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা। নিজের একটি সোশ্যাল মিডিয়া স্টোরিতে মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাফায়েল নাদাল লিখেছেন, ‘ধন্যবাদ লিও মেসি! এবং বিশ্বকাপে দুর্দান্ত এক শুরুর জন্য তোমাকে অনেক অভিনন্দন!’

ক্রীড়া বিশ্বের এ দুই জীবন্ত কিংবদন্তির এমন পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন ভক্তদের মাঝে এক দারুণ আলোড়ন তৈরি করেছে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ড ইস্যুর …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9