বড় সুখবর পেল ফ্রান্স-ব্রাজিল-মরক্কো ও জার্মানির ফুটবল দল

১৮ জুন ২০২৬, ০৮:৪২ PM , আপডেট: ১৮ জুন ২০২৬, ০৮:৪৩ PM
বড় সুখবর পেল ফ্রান্স-ব্রাজিল-মরক্কো ও জার্মানির ফুটবল দল

বড় সুখবর পেল ফ্রান্স-ব্রাজিল-মরক্কো ও জার্মানির ফুটবল দল © টিডিসি সম্পাদিত

চলতি ফুটবল বিশ্বকাপের মধ্যেই ফিফা র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল সর্বশেষ রানার্স আপ দল ফ্রান্স। শুধু ফ্রান্স নয়, সেরা দশটি দলের মধ্যে সুখবর পেল ব্রাজিল, মরক্কো ও জার্মানির ফুটবল দলও। আজ বৃহস্পতিবার (১৮ জুন) ফিফা তাদের সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে।

১৮৮৯.০৬ পয়েন্ট নিয়ে এখনো ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্পেনকে সরিয়ে দ্বিতীয় স্থানটি পুনরুদ্ধার করেছে রানার্স আপ দল ফ্রান্স (১৮৮৭.১১ পয়েন্ট)। কেপ ভার্দের সাথে অপ্রত্যাশিতভাবে পয়েন্ট হারানো স্পেন এক ধাপ পিছিয়ে নেমে গেছে ৩ নম্বরে।

তালিকার চতুর্থ স্থানটি ধরে রেখেছে ইংল্যান্ড। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মরক্কোর বিপক্ষে ড্র করেও একধাপ এগিয়ে ৫ম স্থানে রয়েছে। এরপর রয়েছে মরক্কো, তালিকায় ৬ষ্ঠ স্থানে।

ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগালকে দুই ধাপ পিছিয়ে তারা এখন নেমে গেছে ৭ নম্বরে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে আফ্রিকান দল কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বড় খেসারত দিয়েছে পর্তুগাল। এই এক ড্রয়ের কারণে রোনালদোরা হারিয়েছেন ১২.৭৬ রেটিং পয়েন্ট।

এছাড়া শীর্ষ ১০-এর বাকি তিনটি অবস্থানে রয়েছে যথাক্রমে নেদারল্যান্ডস (৮ম), জার্মানি (৯ম) এবং বেলজিয়াম (১০ম)। কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোল দিয়ে জার্মান দল র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে। আর পিছিয়ে বেলজিয়াম।

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৪২তম বিসিএসের কর্মকর্তা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পর্যটনের নতুন সম্ভাবনা চর কুকরি-মুকরি, প্রকৃতির টানে বাড়ছে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬