গোল্ডেন বুটের লড়াইয়ে শুরুতেই উত্তাপ, শীর্ষে মেসি

১৮ জুন ২০২৬, ০৪:০৮ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শুরুতেই জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’-এর লড়াই। হ্যাটট্রিক করে গোলদাতাদের তালিকার শীর্ষে উঠে গেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে তিনটি গোল করেন মেসি। তার দুর্দান্ত নৈপুণ্যে বড় জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা।

গোল্ডেন বুটের দৌড়ে মেসির পেছনেই আছেন একঝাঁক তারকা ফুটবলার। একটি করে গোল কম নিয়ে দ্বিতীয়স্থানে আছেন ৭ জন খেলোয়াড়।

এই তালিকায় আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, নরওয়ের আর্লিং হলান্ড, যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন, জার্মানির কাই হাভার্টজ, সুইডেনের ইয়াসিন আয়ারি, নিউজিল্যান্ডের এলাইজা জাস্ট এবং ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন।

বিশ্বকাপের শুরুতেই গোলদাতাদের তালিকায় এমন প্রতিযোগিতা ইঙ্গিত দিচ্ছে এবারের গোল্ডেন বুটের লড়াই হতে যাচ্ছে অত্যন্ত জমজমাট। তবে সামনে আরও অনেক ম্যাচ বাকি থাকায় এই তালিকায় পরিবর্তন আসার সম্ভাবনাও প্রবল।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬