হ্যাটট্রিকের পর যা বললেন মেসি

১৭ জুন ২০২৬, ০৯:৫২ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © নিউইয়র্ক টাইমস

২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে গ্রুপ ‘জে’-এর ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে শুরু থেকেই আধিপত্য দেখায় আর্জেন্টিনা। ম্যাচে আলজেরিয়ার শক্তিশালী রক্ষণভাগ ভেঙে হ্যাটট্রিক করে আলো ছড়ান অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। তিনি বলেন, তিনি শুধু চান সমর্থকেরা এই মুহূর্তটি উপভোগ করুক।

মেসি বলেন, ‘আমি ভক্তদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা আরও একবার দেখিয়ে দিল যে আর্জেন্টিনা সত্যিই অবিশ্বাস্য কিছু। আমরা আবারও পুরো স্টেডিয়াম দর্শক দিয়ে ভরিয়ে তুলেছি।

আমি ঠিক জানি না সেখানে ৮০,০০০ মানুষ ছিল নাকি আরও বেশি। আমি শুধু তাদের ধন্যবাদ জানাতে চাই। তারা যেখানেই থাকুক না কেন, এখানে আসার জন্য যে পরিমাণ কষ্ট ও চেষ্টা করে, তার জন্য তাদের ধন্যবাদ জানাই।

 কাতার বিশ্বকাপ শেষ হয়েগেছে। এখন এটি মার্কিন যুক্তরাষ্ট্র। আমি জানি মানুষ এখানে আসার জন্য কতটা ত্যাগ স্বীকার করে।

আমি শুধু চাই তারা এই মুহূর্তটি উপভোগ করুক, আজ আমরা যেভাবে উপভোগ করছি ঠিক সেভাবেই তারাও আনন্দ করুক। আর তাদের ধন্যবাদ জানাই কারণ আমাদের জন্য ঘরের মাঠের দর্শকের সামনে খেলা সবসময়ই একটি বিশাল সুবিধা।’

ষষ্ঠ বিশ্বকাপে এসেও নিজেকে তরুণের মতো সতেজ লাগছে—একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মেসি হাসি দিয়ে বলেন, তিনি ভালো অনুভব করছেন এবং দলের জয়ে সন্তুষ্ট।

তিনি বলেন, ‘আমি সত্যিই খুব ভালো বোধ করছি। আজ আমরা সৌভাগ্যবশত একটি কঠিন ম্যাচ জিততে পেরেছি। প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে খেলাটা কখনোই সহজ নয়।

বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রথমার্ধে আমাদের বেশ ভুগতে হয়েছে, কিন্তু ভাগ্যবশত আমরা তা কাটিয়ে উঠেছি। এরপর দ্বিতীয়ার্ধে আমরা একটি গুরুত্বপূর্ণ ব্যবধান তৈরি করতে পেরেছি।’

ঢাকা ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সব হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ অবরোধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২০
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬