কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে দক্ষিণ কোরিয়া ও চেকিয়া, একাদশে থাকছেন যারা

১২ জুন ২০২৬, ০৭:৪৩ AM , আপডেট: ১২ জুন ২০২৬, ০৭:৪৬ AM
 দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন

দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন © টিডিসি ফটো

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করতে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে দক্ষিণ কোরিয়া ও চেকিয়া। মেক্সিকোর গুয়াদালাহারার এস্তাদিও আক্রনে অনুষ্ঠিত হতে যাওয়া গ্রুপ ‘এ’-এর এই ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নকআউট পর্বে ওঠার লড়াইয়ে এই দুই দলকে সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।

টানা ১১তম বিশ্বকাপে খেলতে নামছে দক্ষিণ কোরিয়া। অধিনায়ক সন হিউং-মিনের নেতৃত্বে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া দলটি আত্মবিশ্বাসী অবস্থায় টুর্নামেন্টে এসেছে। সর্বশেষ কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে খেলা কোরিয়ানরা এবারও ভালো শুরুর লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

অন্যদিকে, দীর্ঘ ২০ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে চেকিয়া। ইউরোপীয় প্লে-অফের কঠিন পথ পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া দলটি প্যাট্রিক শিক ও তোমাশ সৌচেককে ঘিরে বড় স্বপ্ন দেখছে। শারীরিক সক্ষমতা, সংগঠিত রক্ষণ এবং দ্রুত পাল্টা আক্রমণের কারণে চেকিয়াকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সও বেশ আশাব্যঞ্জক। ফলে শুরু থেকেই আক্রমণাত্মক ও জমজমাট একটি ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

একাদশ

দক্ষিণ কোরিয়া (৩-৪-৩):
কিম সিউং-গিউ; লি হানবিওম, কিম মিন-জায়ে, লি তাইসোক, সিওল ইয়ং-উ; লি গি-হিউক, হুয়াং ইন-বিওম, পাইক সিউং-হো, লি জে-সুং, লি কাং-ইন; সন হিউং-মিন (অধিনায়ক)।

চেকিয়া (৩-৪-৩):
মাতেই কোভার; রবিন হ্রানাচ, ভ্লাদিমির কুফাল, স্তেপান চালুপেক, লাদিস্লাভ ক্রেইচি (অধিনায়ক), ইয়ারোস্লাভ জেলেনি; লুকাশ প্রোভোদ, তোমাশ সৌচেক, আলেক্সান্দার সোইকা; প্যাট্রিক শিক, পাভেল শুলৎস।

ম্যাচটি বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) সকাল ৮টায় শুরু হবে। দেশের দর্শকরা বিটিভি, টি স্পোর্টস ও সময় টেলিভিশনে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন। এছাড়া অনলাইনে ট্রফি, আইস্ক্রিন ও বায়োস্কোপ প্ল্যাটফর্মেও ম্যাচটি দেখা যাবে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬