অবশেষে আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ

১২ জুন ২০২৬, ০৪:২৪ AM
মার্কোস সেনেসি

মার্কোস সেনেসি © সংগৃহীত

চোটের কারণে লিওনার্দো বালের্দি ছিটকে যাওয়ায় তাঁর বদলি হিসেবে মার্কোস সেনেসিকে বিশ্বকাপ দলে ডেকেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। ডান পায়ের কাফে চোট পাওয়ায় গত শনিবার ২৬ সদস্যের আর্জেন্টিনা দল থেকে বাদ পড়েন মার্সেইয়ের ডিফেন্ডার বালের্দি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন লিখেছে, “২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দলে যোগ দিচ্ছেন মার্কোস সেনেসি।” ২৯ বছর বয়সী সেনেসি এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বোর্নমাউথের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সম্প্রতি টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছেন তিনি।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র একটি ম্যাচ মিস করেন সেনেসি। তাঁর অবদানে বোর্নমাউথ ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করে। দলটি লিগে ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করে।

শিরোপাধারী আর্জেন্টিনা আগামী মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ ‘জে’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের কোম্পানি সেক্রেটারি ও …
  • ১৬ আগস্ট ২০২৬
ব্যবস্থাপক নিয়োগ দেবে বাংলাদেশ চা বোর্ড, আবেদন ৩১ আগস্ট পর্…
  • ১৬ আগস্ট ২০২৬
চলতি মাসেই সিটি ইউনিভার্সিটির অ্যাডভাইজার পদ হারান প্রভোস্ট…
  • ১৬ আগস্ট ২০২৬
সহপাঠীদের চোখের সামনে বাসচাপায় প্রাণ গেল সুরাইয়ার, আহত ৫
  • ১৬ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন অভিজ…
  • ১৬ আগস্ট ২০২৬
ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চার দুষ্প্রাপ্য চিত্রকর্ম …
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage