বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, এক ম্যাচে ৩ সরাসরি লাল কার্ড

১২ জুন ২০২৬, ০৪:০৭ AM , আপডেট: ১২ জুন ২০২৬, ০৪:১১ AM
২০২৬ বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে ৩ লাল কার্ড

২০২৬ বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে ৩ লাল কার্ড © টিডিসি সম্পাদিত

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি শুধু মেক্সিকোর জয় দিয়েই নয়, বরং মাঠের চরম শৃঙ্খলাভঙ্গের কারণে ফুটবল ইতিহাসে জায়গা করে নিল। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই ম্যাচে রেফারি মোট ৩ বার সরাসরি লাল কার্ড দেখিয়েছেন, যা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার

বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে ৩ বা তার বেশি লাল কার্ড দেখার ঘটনা এর আগে শেষবার ঘটেছিল ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে। সেই আসরে নেদারল্যান্ডস বনাম পর্তুগালের মধ্যকার ঐতিহাসিক ও বিতর্কিত ‘ব্যাটল অব নুরেমবার্গ’ ম্যাচে মোট ৪টি লাল কার্ড দেখানো হয়েছিল। তবে সেটি ছিল দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ডের ঘটনা।

কিন্তু এক ম্যাচে ৩টি সরাসরি (Direct)লাল কার্ড দেখার ঘটনা বিশ্বকাপের মঞ্চে। মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার এই ম্যাচটিকে একেবারেই অনন্য এবং অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের চূড়ায় বসিয়ে দিল।

ম্যাচে দক্ষিণ আফ্রিকার স্পেফেলো সিতোলে (৪৯ মিনিট) ও থেম্বা জোয়ানে (৮৫ মিনিট) এবং শেষ মুহূর্তে মেক্সিকোর সিজার মন্তেস (৯৩ মিনিট) সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। কাতার বিশ্বকাপে যেখানে পুরো টুর্নামেন্ট মিলিয়ে লাল কার্ড ছিল মাত্র ৪টি, সেখানে ২০২৬ আসরের প্রথম ম্যাচেই ৩টি সরাসরি লাল কার্ড আসরের বাকি ১০৩টি ম্যাচের ডিসিপ্লিনারি রেকর্ড নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬