গোটা '২২ বিশ্বকাপে ৪ লাল কার্ড, এবারের উদ্বোধনী ম্যাচেই তিনটি

১২ জুন ২০২৬, ০৩:৪২ AM , আপডেট: ১২ জুন ২০২৬, ০৪:১৩ AM
২০২৬ বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে ৩ লাল কার্ড

২০২৬ বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে ৩ লাল কার্ড © টিডিসি সম্পাদিত

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি উঠে গেল ইতিহাসের পাতায়। এস্তাদিও আসতেকাতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ম্যাচটি শেষ হওয়ার আগেই রেফারিকে পকেট থেকে তিন-তিনবার বের করতে হয়েছে লাল কার্ড।

দক্ষিণ আফ্রিকার স্পেফেলো সিতোলে (৪৯ মিনিট) ও থেম্বা জোয়ানে (৮৫ মিনিট) এবং মেক্সিকোর সিজার মন্তেস (৯৩ মিনিট) সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় শুরুতেই কার্ডের বন্যা দেখল ফুটবল বিশ্ব। অথচ গত ২০২২ সালের কাতার বিশ্বকাপে পুরো টুর্নামেন্টের ৬৪টি ম্যাচ মিলিয়ে মোট লাল কার্ডের দেখা মিলেছিল মাত্র ৪টি।

৪৮ দলের বর্ধিত এই বিশ্বকাপে এবার সর্বমোট ম্যাচের সংখ্যা রেকর্ড ১০৪টি। টুর্নামেন্টের একেবারে প্রথম ম্যাচেই যদি ৩টি লাল কার্ড দেখতে হয়, তবে বাকি ১০৩ ম্যাচে ফুটবলারদের শৃঙ্খলা আর কার্ডের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে—তা নিয়ে এখনই বড়সড় প্রশ্ন উঠে গেল।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬