ফের লাল কার্ডে ৯ জনের দলে দক্ষিণ আফ্রিকা

১২ জুন ২০২৬, ০২:৫৮ AM
ফের লাল কার্ডে ৯ জনের দলে দক্ষিণ আফ্রিকা

ফের লাল কার্ডে ৯ জনের দলে দক্ষিণ আফ্রিকা © সংগৃহীত

ম্যাচের ৮৪তম মিনিটে আরও বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। আক্রমণ ঠেকাতে গিয়ে মেক্সিকোর এক খেলোয়াড়কে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন মিডফিল্ডার থেম্বা জেওয়ানে। এর ফলে ৯ জনের দলে পরিণত হয় প্রোটিয়ারা। এর আগে ৫০তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্ফেফেলো সিথোলে। ফলে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দুই লাল কার্ডের তিক্ত অভিজ্ঞতা নিয়ে খেলতে হয় দক্ষিণ আফ্রিকাকে।

এর আগে, ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে শুরু থেকেই স্বাগতিক মেক্সিকো দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। খেলার মাত্র নবম মিনিটে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের ভুল পাসকে দারুণভাবে কাজে লাগিয়ে বল জালে জড়ান কিনিয়োনেস। এর মাধ্যমে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-এর এই মেগা আসরের অফিশিয়াল গোল খাতাটি তিনিই প্রথম খুললেন।

এক গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। মেক্সিকোর আক্রমণ সামলাতে গিয়ে তারা কিছুটা শারীরিক ফুটবলের আশ্রয় নেয়। ম্যাচের ১৬তম মিনিটে আলভারো ফিদালগোকে কঠোর ট্যাকল করে টুর্নামেন্টের প্রথম হলুদ কার্ড দেখেন তেবোহো মোকোয়েনা। পরে ফাউল করে হলুদ কার্ড পান মেক্সিকোর এরিক গুতিয়েরেসও।

প্রথমার্ধের শেষভাগে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৩৫তম মিনিটে কিনিয়োনেসের চমৎকার পাস থেকে সুযোগ পেয়েও শট নিতে দেরি করায় গোলের সম্ভাবনা নষ্ট করেন মেক্সিকোর আলভারাদো। তিন মিনিট পর এমবোকাজির ক্রসে মাথা ছোঁয়ান দক্ষিণ আফ্রিকার লাইল ফস্টার, তবে তার প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। ৪০তম মিনিটে দুর্দান্ত এক সেভ করে ব্যবধান বাড়তে দেননি রনওয়েন উইলিয়ামস। এরপর ৪২তম মিনিটে কিনিয়োনেসের শট গোলবারে লেগে ফিরে এলে দ্বিতীয় গোলের সুযোগ হাতছাড়া হয় মেক্সিকোর।

সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬