বিশ্বকাপে নেমেই ব্রাজিলের রেকর্ড ভাঙল মেক্সিকো

১২ জুন ২০২৬, ০১:৫৩ AM
মেক্সিকো জাতীয় ফুটবল

মেক্সিকো জাতীয় ফুটবল © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬ আসরে নেমেই রেকর্ডে নাম তুললো মেক্সিকো। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সবচেয়ে বেশিবার খেলার রেকর্ড এখন এককভাবে মেক্সিকোর দখলে। ২০২৬ বিশ্বকাপে মাঠে নামার মাধ্যমে ব্রাজিলকে ছাড়িয়ে গেল তারা। তবে এই রেকর্ডের সঙ্গে জড়িয়ে আছে হতাশার গল্পও! আগের ৭টি উদ্বোধনী ম্যাচের একটিতেও জিততে পারেনি ‘এল ত্রি’রা। এর মধ্যে পাঁচটিতে হেরেছে, বিপরীতে ড্র করেছে দুটিতে।

যদিও প্রথম পাঁচ উদ্বোধনী ম্যাচে টানা হারের পাশাপাশি মেক্সিকো গোল করেছিল মাত্র একটি, বিপরীতে হজম করেছিল ১৮টি। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা ছিল ১৯৫০ ও ১৯৫৪ বিশ্বকাপে ব্রাজিলের কাছে যথাক্রমে ৪-০ ও ৫-০ গোলের হার।

তবে এবার কোচ জাভিয়ের আগুইরের সামনে ইতিহাস বদলের সুযোগ। ৯৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর প্রথম জয় এনে দেওয়ার লক্ষ্য তার। মজার বিষয় হলো, ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি ২০১০ সালের উদ্বোধনী ম্যাচেরই পুনরাবৃত্তি, যা বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ঘটছে।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬