শাকিরার গানে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের

১২ জুন ২০২৬, ১২:৩৬ AM
শাকিরার গানে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের

শাকিরার গানে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের © সংগৃহীত

মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১১ জুন) পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বৈশ্বিক এই মাঠের লড়াই। এর আগে একই ভেন্যুতেই হলো জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। 

উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে তারকায় ভরা এক বর্ণিল আয়োজন সাজানো হয়েছে। প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন শাকিরা ও বার্না বয়। তারা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ পরিবেশন করেন। শাকিরার গানের পরই শেষ হলো অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। 

এ ছাড়া আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন এবং ইজেএ মিলে ‘ডিএনএ’ শিরোনামের আরেকটি অফিসিয়াল গান পরিবেশন করেছেন। 

মেক্সিকোর সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে দেশটির খ্যাতিমান শিল্পীরাও এতে অংশ নেন। মঞ্চে মানা, বেলিন্ডা, লিলা ডাউনস এবং লোস অ্যাঞ্জেলেস আজুলিসদেরও দেখা গেছে।

যদিও বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয় প্রায় ১৪ মিনিট দেরিতে। তবে সামান্য এই বিলম্ব আয়োজনের জৌলুসে কোনো প্রভাব ফেলতে পারেনি। মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে প্রায় ১৭ মিনিটের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ২০২৬ ফিফা বিশ্বকাপ। 

এদিকে এই আয়োজন কেবল মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। সহ-আয়োজক কানাডা ও যুক্তরাষ্ট্রেও পৃথক উদ্বোধনী অনুষ্ঠান থাকছে।

টরন্টো (১২ জুন): টরন্টো স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এখানে দেশটির বৈচিত্র্য ও সাংস্কৃতিক মিশ্রণ তুলে ধরা হবে। এতে আলানিস মরিসেট, মাইকেল বুবলে, এলেসিয়া কারা, জেসি রেইজস, নোরা ফাতেহি, সঞ্জয়সহ অনেকেই পারফর্ম করবেন।

লস অ্যাঞ্জেলেস (১২ জুন): যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে আয়োজিত হবে। এতে বৃহৎ ভিজ্যুয়াল শো এবং কেটি পেরি, ফিউচার, আনিতা, এলএলএ ও রেমার মতো প্রমুখ শিল্পীদের পারফরম্যান্স দেখা যাবে। 

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬