ইংলিশ লিগের এক ক্লাবের ১১ খেলোয়াড় থাকছেন বিশ্বকাপে, খেলবেন ৯ দেশে

০৩ জুন ২০২৬, ১২:২২ PM , আপডেট: ০৩ জুন ২০২৬, ১২:৪১ PM
চেলসি ফুটবল ক্লাবের লোগো

চেলসি ফুটবল ক্লাবের লোগো © টিডিসি সম্পাদিত

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে অংশগ্রহণকারী দেশগুলোর চূড়ান্ত স্কোয়াডের পাশাপাশি খেলোয়াড়দের জার্সি নম্বরও প্রকাশ করেছে ফিফা। এবারের আসরে ইংলিশ লিগের ক্লাব চেলসির ১১ জন ফুটবলার নিজ নিজ দেশের হয়ে বিশ্বকাপের মঞ্চে লড়বেন। মাত্র ৫ দিন পরেই শুরু হওয়া বিশ্বকাপে ৯টি দেশের হয়ে খেলবেন এ সতীর্থরা। 

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত হতে যাওয়া এ মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৫ দিন বাকি। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরে অংশ নেওয়া চেলসি তারকাদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাদ নিতে যাচ্ছেন। আবার কেউ কেউ দেশের হয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন।

এবারের বিশ্বকাপে একই জার্সি নম্বরে দেখা যাবে চেলসির তিন তারকাকে। চেলসির অধিনায়ক ও ইংল্যান্ডের রিস জেমস, আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ এবং স্পেনের মার্ক কুকুরেয়া নিজ নিজ দেশের হয়ে ২৪ নম্বরের জার্সি পরবেন।

আরও পড়ুন: বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের আলোচনায় ৩ চ্যানেল, তালিকায় আছে বিটিভিও

এদিকে ফ্রান্সের মালো গুস্তো ২ নম্বর, বেলজিয়ামের মাইক প্যান্ডার্স ১৩ নম্বর, ইকুয়েডরের কেন্দ্রি পায়েজ ১০ নম্বর ও মোয়েসেস কাইসেদো ২৩ নম্বর এবং সেনেগালের নিকোলাস জ্যাকসন ১১ নম্বর জার্সিতে খেলবেন।

নেদারল্যান্ডসের জোরেল হাটো, পর্তুগালের পেদ্রো নেতো এবং সেনেগালের মামাদু সার নিজেদের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। তারা যথাক্রমে ২৫, ১৮ ও ২ নম্বর জার্সি পরে নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।

ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের প্রত্যেকটি সমস্যা সমাধানের চেষ্টা করেছি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9