হাঁফ ছেড়ে বাঁচল টটেনহ্যাম হটস্পার

২৫ মে ২০২৬, ০৭:৫৬ AM
টটেনহাম হটস্পার

টটেনহাম হটস্পার © সংগৃহীত

হাঁফ ছেড়ে বাঁচল টটেনহ্যাম হটস্পার। মৌসুমজুড়ে ব্যর্থতার ধাক্কায় ৪৯ বছরের মধ্যে প্রথমবার দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কায় থাকা উত্তর লন্ডনের ক্লাবটি শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে টিকে গেছে শেষ ম্যাচ জিতে। বাঁচা-মরার লড়াইয়ে এভারটনকে ১-০ গোলে হারিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে দলটি।

রবিবার টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচে একমাত্র গোলটি করেন জোয়াও পালিনিয়া। তার গোলে জয় নিশ্চিত করে অবনমন এড়ায় টটেনহ্যাম।

শেষ ছয় ম্যাচে এটি ছিল টটেনহ্যামের তৃতীয় জয়। পুরো মৌসুমে ৩৮ ম্যাচে ১০ জয় ও ১১ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে থেকে লিগ শেষ করেছে রবের্তো দে জেরবির দল।

ম্যাচের শুরু থেকেই চাপ নিয়ে খেলতে নামে টটেনহ্যাম। অবনমন এড়াতে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। শুরু থেকে আক্রমণে আধিপত্য বিস্তার করলেও গোলের দেখা পাচ্ছিল না দলটি। একের পর এক আক্রমণ করেও এভারটনের রক্ষণ ভাঙতে ব্যর্থ হচ্ছিল স্বাগতিকরা।

অবশেষে ম্যাচের ৪৩তম মিনিটে জট খোলেন পালিনিয়া। কর্নার থেকে প্রথমে তার হেড পোস্টে লেগে ফিরে আসে। পরে ফিরতি বল ছয় গজ বক্সে পেয়ে নিচু শটে জালে পাঠান এই পর্তুগিজ ডিফেন্সিভ মিডফিল্ডার।

প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে ১৪টি শট নেয় টটেনহ্যাম। তবে লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি, আর সেটিই হয়ে ওঠে বাঁচার গোল। গোলের পর খেলোয়াড় ও সমর্থকদের উদযাপনেই ফুটে ওঠে ম্যাচটির গুরুত্ব।

একই সময়ে অন্য ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ৩-০ গোলে হারায় লিডস ইউনাইটেডকে। কিন্তু তাতেও রক্ষা হয়নি তাদের। ৩৯ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থেকে দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে নেমে গেছে দলটি।

প্রিমিয়ার লিগে টানা ১৪ বছর খেলার পর এবার অবনমন হলো ওয়েস্ট হ্যামের। এর আগে বার্নলি ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সর অবনমন নিশ্চিত হয়েছিল।

অন্যদিকে আগের রাউন্ডেই শিরোপা নিশ্চিত করা আর্সেনাল জয় দিয়েই মৌসুম শেষ করেছে। ২২ বছর পর প্রিমিয়ার লিগ জেতা মিকেল আর্তেতার দল শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে। ৩৮ ম্যাচে ২৬ জয় ও ৭ ড্রয়ে তাদের পয়েন্ট ৮৫।

অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরে রানার্সআপ হিসেবেই মৌসুম শেষ করেছে ম্যানচেস্টার সিটি। পেপ গুয়ারদিওলার দলের পয়েন্ট ৭৮।

ব্রাইটনকে ৩-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে। ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে অ্যাস্টন ভিলা।

আর ব্রেন্টফোর্ডর সঙ্গে ১-১ গোলে ড্র করে লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে।

এদিকে ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকা বোর্নমাউথ ও সান্ডারল্যান্ড জায়গা করে নিয়েছে ইউরোপা লিগে। আর অষ্টম স্থানে থাকা ব্রাইটন খেলবে উয়েফা কনফারেন্স লিগে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9