ঘরের মাঠে ড্র করেও সেমিফাইনালে আর্সেনাল

১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ AM
আর্সেনাল ফুটবল দল

আর্সেনাল ফুটবল দল © সংগৃহীত

ঘরের মাঠে গোলশূন্য ড্র করেও প্রথম লেগের জয়ের সুবাদে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে স্পোর্তিং লিসবনের বিপক্ষে ফিরতি লেগে গোল শূন্য ড্র করলেও, আগের ম্যাচে ১–০ ব্যবধানে জেতায় সামগ্রিক ফলেই এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করে মিকেল আরতেতার দল।

বুধবারের ম্যাচজুড়ে আর্সেনালের পারফরম্যান্স ছিল বিবর্ণ। চোটের কারণে বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ডকে ছাড়া নামা দলটি ছন্নছাড়া ফুটবল খেলেছে, বারবার বল দখল হারিয়ে সুযোগ তৈরি করে দিয়েছে প্রতিপক্ষকে। ভাগ্য সহায় না হলে ফল ভিন্নও হতে পার, প্রথমার্ধের শেষ দিকে স্পোর্তিংয়ের কাতামোর শট পোস্টে লেগে ফিরে আসে, যা আর্সেনালকে বড় বিপদ থেকে রক্ষা করে।

পুরো ম্যাচে আক্রমণে খুব বেশি ধার দেখাতে পারেনি গানাররা। ১৫টি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে স্পোর্তিং আটটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। প্রথমার্ধে পরিষ্কার সুযোগ তৈরি করতে ব্যর্থ আর্সেনাল ৩০তম মিনিটে একমাত্র শটটি লক্ষ্যে রাখলেও তা গোলরক্ষককে তেমন চাপে ফেলতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি স্পোর্তিংয়ের মাক্সি আরাউহো। আর ৮৪তম মিনিটে কাছ থেকে লেয়ান্দ্রো ট্রসার্ডের হেড পোস্টে লাগায় গোলের দেখা পায়নি আর্সেনালও।

ম্যাচের আগে আরতেতা খেলোয়াড়দের ‘আগুনের মতো’ খেলতে বলেছিলেন। কিন্তু মাঠের খেলায় তার প্রতিফলন দেখা যায়নি, বরং পুরো সময়জুড়েই ছিল অনিশ্চয়তা ও স্নায়ুচাপ।

সাম্প্রতিক সময়ে এফএ কাপ ও লিগ কাপ থেকে বিদায় এবং প্রিমিয়ার লিগে বোর্নমাউথের কাছে হারের পর এই পারফরম্যান্স দলটির মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। সামনে রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে তারা।

সেমিফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। গ্রুপ পর্বে স্প্যানিশ ক্লাবটিকে ৪–০ গোলে হারালেও, ২০০৬ সালের পর প্রথমবার ফাইনালে উঠতে হলে আরও ভালো খেলতে হবে আরতেতার দলকে।

পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬