রোনালদোকে বাদ দিয়ে যে ৫ ফুটবলারকে সেরা বললেন মেসি

১০ নভেম্বর ২০২৫, ০২:৪৪ PM
মেসি ও রোনালদো

মেসি ও রোনালদো © সংগৃহীত ছবি

ফুটবলে সর্বকালের সেরা খেলোয়ার কে? এনিয়ে বিতর্কের শেষ নেই। কারো মতে লিও মেসি, কারো মতে ক্রিস্টানায়ো রোনালদো। এক বিংশ শতাব্দীর সেরা এই দুই খেলোয়ারের ক্যারিয়ার এখন ক্রান্তিলগ্নে। তবে তাদের নিয়ে আলোচনার শেষ নেই। কে সেরা এই নিয়ে দুই জনের সমর্থকেরা বিতর্ক করলেও নিজেরা এই বিষয়ে চুপ ছিলেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিস্তিয়ানো রোনাল্দো এই বিষয়ে নিজের মত প্রকাশ করেছেন। স্বভাবসুলভ ভাবে তিনি দাবি করেছেন ‘তিনিই সেরা’।

এই বিতর্কে এবার মুখ খুললেন লিওনেল মেসি। ৩৮ বছর বয়সি মেসি সম্প্রতি একটি সাক্ষাৎকার দেন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়। ‘মেসিকে ছাড়া বিশ্বের সেরা প্লেয়ার কে? এসময় আর্জেন্টাইন প্লে-মেকার  মেসি একজন প্লেয়ারকে না বেছে একাধিক প্লেয়ারকে বেছে নেন। ইউরোপ, লাতিন আমেরিকার প্লেয়ারদের রেখেছে তিনি।

সাক্ষাৎকারে লিও মেসি বলেন, ‘একজনকে বেছে নেওয়া কঠিন, কারণ তালিকায় অনেকে আছে। আমার মতে, নেইমার, কিলিয়ান এমবাপে, ইডেন হ্যাজ়ার্ড, লুইস সুয়ারেজ় ও সার্জিও আগুয়েরো। আমি এরমধ্যে কয়েকজনের নাম ভুলে যেতে পারি, তবে এদের মধ্যে প্রত্যেকেই সেরা।’

বিস্ময়কর ভাবে মেসি এই তালিকায় রাখেননি ক্রিস্তিয়ানো রোনাল্দোকে। প্রশ্ন করা হয়, ‘আপনি কি কাউকে ভুলে যাচ্ছেন? সাত নম্বর জার্সি পরেন একজন প্লেয়ারের নাম মনে আসছে না?’ মেসি এই প্রশ্নের জবাব মজা করে দেন। জানিয়ে দেন, রোনাল্দোকে তিনি নিজের সঙ্গেই রাখছেন। বলেন, ‘ক্রিস্তিয়ানো? আমি ওকে এই তালিকা থেকে আমার মতোই বাইরে রাখছি।’

ক্রিস্তিয়ানো রোনাল্দো সম্প্রতি সাক্ষাৎকারে একাধিকবার জানিয়েছেন তিনিই সেরা। পাশাপাশি মেসিকে ইঙ্গিত করে বলেন, কোন খেলোয়ার বিশ্বকাপ জিতলেই সেই প্লেয়ারকে সেরা হয়ে যায় না। তিনি আরও বলেন  সৌদি লিগে খেলা সবচেয়ে কঠিন। এই লীগে গোল করা অনেক কঠিন।   

 

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬