হংকংয়ে জয়ের স্বপ্নভঙ্গ, তবে আক্ষেপ ঘুচল বাংলাদেশের

১৪ অক্টোবর ২০২৫, ০৮:২৭ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ঢাকায় হংকংয়ের বিপক্ষে শুরুর একাদশ নিয়ে সমালোচনায় পড়েছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। হংকংয়ে ফিরতি লেগে সেই ভুলের আর পুনরাবৃত্তি করেননি তিনি। শুরু থেকেই হামজা চৌধুরী, শমিত সোম ও জায়ান আহমেদরা মাঠে নামেন। তবু জয় নয়, সমতায়ই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্পোর্টস পার্কে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ১-১ গোলে হংকংয়ের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। এই সমতায় স্বস্তি এলেও মূলপর্বে জায়গা করে নেওয়ার পথ কঠিন হয়ে গেল।

ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। ৩৬তম মিনিটে ডি-বক্সে হংকংয়ের এক খেলোয়াড়কে ফাউল করেন তারিক কাজী। রেফারি পেনাল্টি দেন, আর তা থেকে ম্যাট ওর গোল করে স্বাগতিকদের ১-০ ব্যবধানে এগিয়ে দেন। সেই গোলেই প্রথমার্ধ শেষ করে হংকং।

দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে মাঠে নামে বাংলাদেশ। ৭৫ মিনিটে বাজে ট্যাকলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এক হংকং খেলোয়াড়। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে আক্রমণে চাপে রাখে বাংলাদেশ। অবশেষে ৮৪ মিনিটে রাকিব হোসেনের গোলে সমতায় ফেরে লাল-সবুজেরা।

শেষ পর্যন্ত আর গোল না পেয়ে ১-১ ব্যবধানে ম্যাচ শেষ করে বাংলাদেশ। ঢাকায় আগের ম্যাচের হতাশা কিছুটা ঘোচালেও হংকংয়ের মাটিতে জয়ের স্বপ্ন পূরণ হয়নি ক্যাবরেরা শিষ্যদের।

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9