আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ AM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ AM
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত © টিডিসি ফটো

ঝালকাঠির রাজাপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গালুয়া ইউনিয়নের গাজীর হাট বিদ্যালয় মাঠ ও পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও ঝালকাঠি-১ আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত। টুর্নামেন্টের উদ্বোধন করেন পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল আহাদ রুবেল গাজী। সভাপতিত্ব করেন গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী। এ সময় রাজাপুর ও কাঁঠালিয়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রাজাপুর বাঘরি নিউ স্পোর্টিং ক্লাব ও পুটিয়াখালী মিরেরহাট স্পোর্টিং ক্লাব। মাঠে হাজারো দর্শকের উপস্থিতি খেলাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

খেলা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে গোলাম আজম সৈকত বলেন, ‘যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সম্পৃক্ত করতে পারলে দেশ থেকে মাদক ও সন্ত্রাসবাদ অনেকাংশেই দূর করা সম্ভব। আমি চাই রাজাপুর ও কাঁঠালিয়ার তরুণরা মাঠে ফিরে আসুক, খেলাধুলার চর্চায় নিজেদের গড়ে তুলুক। এভাবেই আমরা একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে পারব।’

আরও পড়ুন: শাবিপ্রবিতে শেখ মুজিব-ফজিলাতুন্নেছাসহ তিন হলের নাম পরিবর্তন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করেছে ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’ ও গাজীরহাট যুবসমাজ।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া সংগঠক হিসেবে বিশেষ অবদান রেখেছিলেন আরাফাত রহমান কোকো। বিশেষ করে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তিনি নিজেও ছিলেন একজন ক্রিকেটার।

স্থানীয় ক্রীড়াবিদ, জনসাধারণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, রাজাপুরে এ ধরনের ক্রীড়া উদ্যোগ তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন ৩১ আগস্…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage