প্রীতির হ্যাটট্রিকে ফের নেপালকে হারাল বাংলাদেশ

২৭ আগস্ট ২০২৫, ০৭:৩৫ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ AM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © বাফুফে

সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ফের নেপালকে হারিয়েছে বাংলাদেশ। বুধবার (২৭ আগস্ট) চাংলিমিথাং স্টেডিয়ামে ৪-১ গোলে জিতেছে বাঘিনীরা। প্রীতির তিন গোলের পাশাপাশি স্কোরশিটে আরও নাম লিখিয়েছেন থুইনু মার্মা। অন্যদিকে নেপালের অধিনায়ক ভূমিকা বুদাথোকি এক গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত তা কোনো কাজে আসেনি। 

৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে বাংলাদেশ। সমান ম্যাচে নেপালের সংগ্রহ ৩ পয়েন্ট। টেবিলের শীর্ষে থাকা ভারত ৩ ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করেছে। 

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। তবে প্রথমার্ধের বেশ কিছু সুযোগ সঠিক ফিনিশিংয়ের অভাবে গোলে পরিণত হয়নি। ৩৯তম মিনিটে থুইনু মার্মা মধ্যমাঠ থেকে বল রিসিভ করে রাইট উইং দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান এবং বাংলাদেশকে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন।

প্রথমার্ধের ইনজুরি টাইমে প্রীতি ডি-বক্সের ভিতর থেকে বাঁ পায়ের শক্তিশালী শটে জালে বল জড়ান এবং ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। এই দুর্দান্ত শটে নেপালের গোলরক্ষক লক্ষ্মী ওলির কোনো প্রতিরোধ ছিল না।

অবশ্য ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে নেপালের অধিনায়ক ভূমিকা পোস্টের কাছে থেকে শক্তিশালী লফটেড শটে একটি গোল করে ব্যবধান কমান (২-১)।

দ্বিতীয়ার্ধে আবারও খেলা নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ । ৭১তম মিনিটে মামনি চাকমার ডানপাশের কর্ণার থেকে আসা বলকে প্রীতি সহজেই জালে পাঠান (৩-১)। ম্যাচের ৮৭তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন প্রীতি; পূর্ণিমা মার্মার ক্রসে তিনি কোনো ভুল করেননি (৪-১)।

এর আগে, স্বাগতিক ভূটানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে আবারও জয়ের ধারায় ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা।

অন্যদিকে নেপাল প্রথম ম্যাচে ভারতের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ভূটানকে ২-১ গোলে হারায় এবং তৃতীয় ম্যাচে বাংলাদেশের কাছে ৩-০ গোলে হেরে যায়।

আগামী ২৯ ও ৩১ আগস্ট এই একই ভেন্যুতে বাংলাদেশ টুর্নামেন্টের বাকি দুটি ম্যাচে যথাক্রমে ভূটান ও ভারতের মুখোমুখি হবে।

আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9