দুই ভেন্যুতে এক ম্যাচ! বাংলাদেশেই হচ্ছে ‘বিচিত্র’ এই ঘটনা

১৫ জুলাই ২০২৫, ০৬:৩২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
বাংলাদেশ-ভুটান ম্যাচ

বাংলাদেশ-ভুটান ম্যাচ © সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বিরল এক ঘটনা ঘটতে যাচ্ছে। ম্যাচের প্রথমার্ধ বসুন্ধরা কিংস অ্যারেনার মূল স্টেডিয়ামে, আর দ্বিতীয়ার্ধ কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক ফুটবলে এমন নজির দুষ্প্রাপ্য, আর এক ম্যাচে দুই ভেন্যুতে খেলার এই নজির দীর্ঘদিন মনে রাখবে দেশের ক্রীড়ামোদীরা। ফুটবল বিশ্বেও এমন ঘটনা খুঁজে পাওয়া কঠিন।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টায় বাংলাদেশ-ভুটান ম্যাচ মাঠে গড়ায়। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু হঠাৎ বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় এক ঘণ্টা অপেক্ষা করা হয়।

অক্লান্ত পরিশ্রমের পরও মাঠ খেলার উপযোগী করতে পারেননি মাঠকর্মীরা। ফলে, দুই দলের সঙ্গে আলোচনা শেষে ম্যাচের দ্বিতীয়ার্ধ কিংস অ্যারেনার অনুশীলন মাঠে সরিয়ে নেওয়া হয়। কৃত্রিম টার্ফে তৈরি বিকল্প এই মাঠে সন্ধ্যা পৌনে ৭টায় খেলা শুরু হবে।

বর্ষায় প্রায়ই কাদা হয়ে যাচ্ছে বসুন্ধরা কিংস অ্যা রেনার মূল মাঠ। এতে ফুটবলারদের ইনজুরিতে পড়ার শঙ্কাও দেখা দিচ্ছে। 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬