ফিফা র‌্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের

১০ জুলাই ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০৯:০৫ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ফিফা র‍্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় পুরুষ ফুটবল দলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। 

সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ। ৫ দশমিক ১৫ পয়েন্ট পিছিয়ে ৮৯৯ দশমিক ০১ রেটিং পয়েন্টে ১৮৩ থেকে এখন ১৮৪ নেমে গেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

জুন উইন্ডোতে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। যেখানে ২-০ গোলে ভুটানকে হারিয়েছিল লাল-সবুজেরা। এছাড়া এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ গোলে হেরেছিল তারা। অবশ্য সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারলে র‌্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব পড়ত বাংলাদেশের। 

এদিকে ফিফা র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আর্জেন্টিনা। এরপর যথাক্রমে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল অবস্থান করছে। উয়েফা নেশন্স কাপ শিরোপাজয়ী পর্তুগাল একধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে। আর সাতে নেমে গেছে নেদারল্যান্ডস। এছাড়া আগে থেকেই আটে ছিল বেলজিয়াম। একধাপ করে এগিয়ে যথাক্রমে নয় ও দশ নম্বরে জার্মানি ও ক্রোয়েশিয়া।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬